বাংলার যুবশক্তি অভিযানে ঝড় তুললেন অভিষেক! ১৩ দিনেই টার্গেট পূরণে একুশের বার্তা

করোনার আবহে রাজনৈতিক কর্মসূচি এখন মুঠোবন্দি হয়েছে। ভার্চুয়াল সমাবেশই এখন প্রচারের মূল মাধ্যম হয়ে উঠেছে।

করোনার আবহে রাজনৈতিক কর্মসূচি এখন মুঠোবন্দি হয়েছে। ভার্চুয়াল সমাবেশই এখন প্রচারের মূল মাধ্যম হয়ে উঠেছে। এই অবস্থায় বাংলায় বিজেপির ভার্চুয়াল সমাবেশের পরই 'বাংলার যুবশক্তি'র ক্ষমতা দেখানো শুরু করেন তৃণমূলের যুব সভাপতি অভিষেক। তিনি এই অভিযানের চূড়ায় পৌঁছলেন মাত্র ১৩ দিনেই। অভিষেকের কর্মসূচি ঝড় তুলল বাংলায়।

১৩ দিনেই লক্ষ আবেদন

১৩ দিনেই লক্ষ আবেদন

প্রশান্ত কিশোরের পরামর্শে অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘বাংলার যুবশক্তি' অভিযান শুরু করেছিলেন মাত্র ১৩ দিন আগেই। এই ক-টা দিনেই এক লক্ষ আবেদন জমা পড়েছে বাংলার যুবশক্তি কর্মসূচিতে। তা দেখে রীতিমতো উচ্ছ্বসিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে তা টুইট করে জানিয়েছেন।

৩০ দিনের টার্গেট পূরণ ১৩ দিনে

৩০ দিনের টার্গেট পূরণ ১৩ দিনে

অ্ভিষেক লিখেছেন- মাত্র ১৩ দিনে বাংলার যুবশক্তিতে যে ক্ষমতা সঞ্চারিত হয়েছে তা দেখে আমি আপ্লুত। মাত্র ১৩ দিনে ১ লক্ষ যুব নিজের নাম নথিভুক্ত করেছেন এই কর্মসূচিতে। ৩০ দিনের যে টার্গেট তা পূরণ হয়েছে ১৩ দিনে। বাংলার যুব শক্তি যেভাবে এগিয়ে আসছে, তা দেখে একটা কথাই মনে হচ্ছে এটাই হল বাংলার যুব শক্তি।

৩৩৯টি ব্লক ও ২৩০টি টাউন থেকে নথিভুক্ত

পরিসংখ্যান বলছে্, ১৩ দিনে ১ লক্ষ ২ হাজার ২১২ জন যুবক-যুবতী কর্মসূচিতে যোগ দিয়েছেন। ৩৩৯টি ব্লক ও ২৩০টি টাউন থেকে তাঁরা নথিভুক্ত করেছেন তাঁদের নাম। তাঁদের সকলকেই ধন্যবাদ বাংলার যুবশক্তিতে নাম নথিভুক্ত করার জন্য। তিনি এই যুবশক্তির কাজও বর্ণনা করেছেন।

রাজ্যজুড়ে আগামী একমাস ধরে এই কর্মসূচি চলবে

রাজ্যজুড়ে আগামী একমাস ধরে এই কর্মসূচি চলবে

অভিষেক জানিয়েছেন, সাধারণ মানুষ যে কোনও সমস্যায় পড়লে এই যুবশক্তির সদস্যরা এগিয়ে যাবেন। রাজ্যজুড়ে আগামী একমাস ধরে এই কর্মসূচি চলবে। এই প্রকল্পের আওতায় সাধারণ মানুষের সুযোগ সুবিধা দেখবেন। রেজিস্ট্রেশন পর্ব শেষ হলেই সোশ্যাল মিডিয়ায় টানা প্রচার চালিয়ে আগামী মাস থেকে পাড়ায় পাড়ায় শুরু হবে স্বেচ্ছাশ্রমের কাজ।

রাজ্যকে পুনর্গঠনের কাজে স্বাক্ষর রাখতে যুবরা এগিয়ে আসুন

রাজ্যকে পুনর্গঠনের কাজে স্বাক্ষর রাখতে যুবরা এগিয়ে আসুন

যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যকে পুনর্গঠনের কাজে স্বাক্ষর রাখতে যুবরা এগিয়ে আসুন, এটাই চান তিনি। বাংলার যুবশক্তি কর্মসূচির মাধ্যমে লক্ষাধিক তরুণ-তরুণী শহরে্ ও গ্রামে বিপন্ন মানুষের পাশে দাঁড়ালে উদ্বুদ্ধ হবেন রাজ্যের তরুণ প্রজন্ম। তাঁরাও এগিয়ে আসবেন। এভাবেই তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে রাজ্যের উন্নয়ন চাইছেন অভিষেক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+