Abhishek Banerjee: ডাকলেই যেতে হবে, বাবার চাকর নাকি! চ্যালেঞ্জ অভিষেকের
নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নোটিশ অভিষেক বন্দ্যপাধ্যায়কে। আর তা নিয়ে একেবারে উত্তাল রাজ্য-রাজনীতি। আর এর মধ্যেই পালটা তদন্তকারী সংস্থাকে চ্যালেঞ্জ তৃণমূল সেকেন্ড ইন কমান্ডের। ডাকলেই কি যেতে হবে? কারোর বাবার চাকর নই! স্পষ্ট বার্তা তাঁর।
নবজোয়ার কর্মসূচি নিয়ে একের পর এক জেলায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো আজ নদিয়াতে কর্মসূচি করছেন তিনি। আর সেখানেই ইডির নোটিশের বিষয়ে জানতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাতে কার্যত কিছুটা মেজাজ হারান তিনি। আর এরপরেই ইডিকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

স্পষ্ট জানান, ডাকলেই কি যেতে হবে। এমনকি বাবার চাকর নয় বলেও কার্যত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অভিষেক। শুধু তাই নয়, মঙ্গলবার যে যাচ্ছেন না তিনি তাও বুঝিয়ে দিয়েছেন তিনি।
অভিষেক বলেন, যা হবে পঞ্চায়েত ভোটের পর দেখা যাবে। তবে তিনি কোনও নোটিশ পাননি বলেও জানিয়েছেন। তাঁর কথায়, নোটিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পাঠানো হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টির উপর ষড়যন্ত্র রয়েছে বলেও ইঙ্গিত করেন তৃণমূলের সেকেন্ড ইন কমাণ্ড।
বলেন, আমার স্ত্রীকে আজ ইডি অফিস থেকে ছাড়া হয়েছে ৪টে ২০ বা ২২ নাগাদ। আমাকে সাডড়ে ৪টে নাগাদ নোটিস দেওয়া হয়। এক্ষেত্রে টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ বলে দাবি সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
তবে আগেরবার একদিনের সিবিআই নোটিশে কলকাতায় ছুটে গেছিলাম! সেই সময় নবজোয়ার যাত্রা শেষ করতে দেওয়ার অনুরোধ করেছিলাম। কিন্তু সব দিল্লি থেকে করাচ্ছে বলে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পুরোটাই হেনস্তার ছক বলেও দাবি তাঁর।
বলে রাখা প্রয়োজন, বৃহস্পতিবার সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতিতে নোটিশ পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মতো আগামী মঙ্গলবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে কুন্তল ঘোষের চিঠি মামলায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে জেরা করে সিবিআই।

এবার নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জেরা করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যে সেই নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যদিও সেই নোটিশ পাননি বলেই জানিয়েছেন অভিষেক।












Click it and Unblock the Notifications