Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাংলায় এত নীচ রাজনীতি হতে পারে! ভাইরাল ভিডিও দেখিয়ে বিজেপিকে তোপ অভিষেকের

Abhishek Banerjee: সন্দেশখালিতে বিজেপির পরিকল্পিত চক্রান্ত। বাংলায় এত নিচু রাজনীতি হতে পারে ভাবতেই পারিনি। ভাইরাল ভিডিও নিয়ে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যা নিয়ে চরম অস্বস্তিতে বঙ্গ বিজেপি নেতৃত্ব। যদিও ভাইরাল হওয়া ভিডিও ফেক বলেই দাবি বিজেপি নেতাদের। এমনকি গলা কার? মিমিক্রি করা হতে পারে বলেও পালটা তোপ বিরোধী দলনেতার।

লোকসভা নির্বাচনের আবহে বিরোধীদের মুল হাতিয়ার সন্দেশখালি। সেখানে মহিলাদের অত্যাচারের ঘটনাকে সামনে রেখে শাসকদলকে আক্রমণ শানিয়েছেন মোদী-শাহ। আর এর মধ্যেই প্রকাশ্যে চাঞ্চল্যকর একটি ভিডিও। যেখানে এক বিজেপি নেতা সন্দেশখালির ঘটনাকে সাজানো বলে দাবি করছেন।

Abhishek Banerjee

এমনকি পুরো ভিডিও'তে শুভেন্দু অধিকারীর ভূমিকার কথা সামনে আসছে। যদিও ভাইরাল হওয়া ভিডিও'র সত্যতা যাচাই করে দেখেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। আর এই ইস্যুতেই বিজেপিকে আক্রমণ শানালেন অভিষেক (Abhishek Banerjee)।

তাঁর দাবি, বাংলার মানুষ এবং ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতে এই চেষ্টা করা হয়েছে। এটা আগেও করেছে বিজেপি। আবাস থেকে ১০০ দিনের টাকা আটকে রেখেছে বিজেপি। অমর্ত্য সেন সহ বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে। আর সেই কারনেই বিজেপিকে বাংলা বিরোধী বলা হয়েছে বলে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

তাঁর কথায়, নির্লজতার সব নজির ভেঙে দিয়েছে। বাংলার মানুষ পুরো ঘটনা দেখুক। একটা দল কতটা নির্লজ-বেহায়া হতে পারে তা জানা ছিল না। শালীনতার সীমা থাকা উচিত বলেও মন্তব্য তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

অন্যদিকে ভাইরাল ভিডিও প্রসঙ্গে এদিন অভিষেক আরও বলেন, এই ষড়যন্ত্র করানো হয়েছে। বাংলার মানুষকে ছোট করা হয়েছে। আর এজন্য ক্ষমা চাইতে হবে বলেও মন্তব্য ডায়মন্ডহারবারের বিদায়ী সাংসদও। নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে বলেন, এই কথা আমি বলছি না। ভাইরাল হওয়া ভিডিও'তে দেখা যাচ্ছে একজন বিজেপি নেতা বলছেন।

এমনকি যিনি ভিকটিম বলে দাবি করেছিলেন, তিনি স্বীকার করে নিচ্ছেন যে ঘটনা সাজানো। না জেনে সই করেছেন বলেও দাবি। এমনকি রেখা পাত্রকেও আক্রমন শানান। বলেন, ২০০০ টাকার জন্য শুধু অভিষেক নয়, এই বিষয়ে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যাও।

বলেন, আমি আগেই জানতান সন্দেশখালি বিজেপির তৈরি করা একটা নাটক। সব ফাঁস হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো করে দেখবেন বলেও জানান তৃণমূল সুপ্রিমো। যদিও ভিডিও'র সত্যতা নিয়ে পালটা প্রশ্ন তুলেছে বিজেপি। এমনকি প্রতিবাদী মুখ রেখা পাত্র পুরো ঘটনাকে ফেক বলেন দাবি করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+