দেশ কা নেত্রী মমতা জ্যায়সি, বলছে কাশ্মীর থেকে কন্যাকুমারী! স্লোগান উঠল বাংলায়

"কাশ্মীর থেকে কন্যাকুমারী- দেশে যত গ্রাম, অঞ্চল আছে, সেখানে শুধু একটাই আওয়াজ দেশ কা নেত্রী ক্যায়সি হ্যায়, মমতা ব্যানার্জি জ্যায়সি হ্যায়।

"কাশ্মীর থেকে কন্যাকুমারী- দেশে যত গ্রাম, অঞ্চল আছে, সেখানে শুধু একটাই আওয়াজ দেশ কা নেত্রী ক্যায়সি হ্যায়, মমতা ব্যানার্জি জ্যায়সি হ্যায়। ভারতে যত রাজনৈতিক দল আছে সবাই বিজেপির ধমকানি-চমকানিতে চুপ করে আছে। কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্য ধাতুতে গড়া। তিনি কাউকে ভয় পান না।" বাদুড়িয়ার জনসভায় দেশের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

‘দেশ কা নেত্রী মমতা জ্যায়সি, বলছে কাশ্মীর থেকে কন্যাকুমারী’

বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহানের হয়ে প্রচারে তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একাই মোদীর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। এই সব কিছু হয়েছে আপনাদের ভালবাসার জন্য। আপনাদের স্বতঃস্ফূর্ততা মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসাহিত করেছে। এ সব কিছু হয়েছে আপনাদের ভালোবাসা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশ্মায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের জব্যই আজ নরেন্দ্র মোদীকে ভোটের আগে বাংলায় ডেলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে। ভোট ভিক্ষা করতে হচ্ছে। কিন্তু বাংলায় ডেলি প্যাসেঞ্জারি করে কিছুই হবে না। নরেন্দ্র মোদী যদি প্রতিদিন এই বাংলায় এসে সভা করেন তাও এই বাংলা থেকে জিরো নিয়ে দিল্লিতে ফিরতে হবে তাঁকে।

‘দেশ কা নেত্রী মমতা জ্যায়সি, বলছে কাশ্মীর থেকে কন্যাকুমারী’

শনিবার বিকালে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেত্রী নুসরত জাহানের সমর্থনে বাদুড়িয়ার আটঘরা হাইস্কুল মাঠে সভা করেন ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ তথা রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আপনাদের টাকায় দিল্লিতে বিজেপি ১২ কোটি টাকার পার্টি অফিস তৈরি করেছে।

বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী নুসরাত জাহান এর সমর্থনে বাদুড়িয়ার আটঘরা স্কুল মাঠে প্রকাশ্যে জনসভায় মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার পূর্ত কর্মদক্ষ নারায়ন গোস্বামী, বাদুড়িয়ার চেয়ারম্যান তুষার সিংহ, জেলা পরিষদের সদস্য বুরহানুল মোকাদ্দিম সহ একাধিক নেতৃত্ব।

অভিষেক বলেন, দিল্লি থেকে নেতা আসছেন আর বলছেন, বাংলায় কুড়িটা লোকসভা আসন পাবেন। লোকসভা তো দূরের কথা একটা হরিসভা আসন পেয়ে দেখান। ১৯ মে ভোটের পর আপনারা বুঝতে পারবেন কত ধানে কত চাল। প্রধানমন্ত্রী তিন হাজার কোটি টাকা দিয়ে সরদার বল্লভভাই প্যাটেলের মূর্তি তৈরি করেছে কিন্তু মানুষের উন্নয়নমূলক প্রকল্পের কিছু করেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+