Abhishek Banerjee: NDA সরকার গঠন করতে পারবে তো? দিল্লি যাওয়ার আগে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত অভিষেকের
Abhishek Banerjee: দেশের মানুষ বিজেপির দর্পচূর্ণ করে দিয়েছে। কিং মেকার আসলে দেশের মানুশই। দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে এমনটাই মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। '৪০০ পারের' স্লোগান দিলেও দেশের মানুষ বিজেপিকে ২৪১ টি আসনে এগিয়ে রেখেছে। এনডিএ জোট ২৯৩ টি আসন পেতে চলেছে।
সংখ্যাগরিষ্ঠভাবে সরকার চালাতে পারবে না বিজেপি। একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিজেপি বিরোধী 'মহাজোট'। এই অবস্থায় দিল্লির মসনদে মোদী না ইন্ডিয়া জোট কে? তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

আর এরমধ্যেই 'ইন্ডি' জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি উড়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর তার আগে একেবারে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ শানান। বলেন, বিজেপির বিরুদ্ধে মানুষের ক্ষোভ ফলাফলে প্রকাশ পেয়েছে। কেন্দ্রীয় বাহিনী, এজেন্সি লাগিয়ে কেন্দ্রীয় সরকার বুলডোজ করার চেষ্টা করেছে। বিজেপিকে মানুষ শিক্ষা দিয়েছে বলে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
এমনকি বাংলায় এসে বিজেপি নেতারা যে ভবিষ্যৎবাণী করেছেন তা নিয়েও মন্তব্য করেছেন তিনি। তৃণমূলে সেকেন্ড ইন কমান্ড (Abhishek Banerjee) বলেন, ভবিষ্যৎবাণী বিজেপি নেতারা করুন, এজন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদও জানান কটাক্ষের সুরে।
(Abhishek Banerjee) বলেন, ২১ এর ভোটে ২০০ পারের কথা বলেছিলেন। বাংলার মানুষ তৃণমূলকে সেটা করে দিয়েছিল। এবারে লোকসভায় বাংলা থেকে ৩০টি আসনের ঘোষণা করেছিল। কিন্তু বাংলার মানুষ ২২ থেকে ২২ এ তৃণমূলকে পাঠিয়ে দিয়েছে। ওরা যত অত্যাচার করবে, তৃণমূলকে আক্রমণ করবে, তত শক্তিশালী করবে বলে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শুধু তাই নয়, এনডিএ সরকার গঠন করা নিয়েও এদিন সংশয় প্রকাশ করেছেন।
#WATCH फैजाबाद लोकसभा सीट(अयोध्या) पर भाजपा की हार को लेकर TMC महासचिव और डायमंड हार्बर सीट से नव निर्वाचित सांसद अभिषेक बनर्जी ने कहा, "... जिस राम मंदिर को आप पोल एजेंडा बनाकर कश्मीर से लेकर कन्याकुमारी तक के हर व्यक्ति के पास गए कि राम मंदिर हमने बनाया है, आखिर भगवान की… pic.twitter.com/6kv8al96O1
— ANI_HindiNews (@AHindinews) June 5, 2024
অন্যদিকে ইন্ডিয়া জোটের বৈঠক নিয়েও কথা বলেন। ডায়মন্ডহারবারের নব নির্বাচিত সাংসদের (Abhishek Banerjee) দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৈঠকে যোগ দেওয়া। আলোচনা হবে। দেশকে বাঁচাতে ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী করতে হবে বলেও এদিন মন্তব্য করেছেন। সন্ধ্যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ের বাড়িতে এই বৈঠক হওয়ার কথা আছে। বলে রাখা প্রয়োজন, ৪০০ পার করার লক্ষ্য নিয়ে লোকসভা নির্বাচনের লড়াই শুরু করেছিল বিজেপি। বিজেপির সরকার গড়া নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে।












Click it and Unblock the Notifications