Abhishek Banerjee: ম্যারাথন জেরায় সন্তুষ্ট নয় ইডি, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হিসেব তলব

গতকাল ম্যারাথন জেরার পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হিসেব তলব করল ইডি। তদন্তকারী সংস্থা নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের আয়-ব্যায়ের হিসেব এবং সম্পত্তির সব নথি তলব করেছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নাকি একাধিক নথি জমা দিয়েছে।

কয়েকদিন আগে ইডির আধিকারীকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়েক কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করেিছলেন। এবং কাউকে না জানিয়েই ১৬টি নথি ডাউনলোড করেছিলেন তদন্তকারীরা। তার প্রতিবাদে এবং অযাচিত ভাবে অনুমতি না নিয়ে কোম্পানির নথি সংগ্রহ করার ইডির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee

এমনকী তদন্তকারী আধিকারীকদের তলব করে লালবাজারে জেরাও করেছিল এই নিয়ে পুলিশ। তারপরে আবার ইডি রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে। এবং কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছে। কলকাতা পুলিশ নাকি যখন তখন ইডির আধিকারীকদের ডেকে পাঠাচ্ছে লালবাজারে। যদিও ইডির পক্ষ থেকে বারবার এমনকী আদালতেও লিখিত ভাবে জানানো হয়েছে যে ১৬টি নথি তারা সংগ্রহ করেছে তার তথ্য তারা কোথাও প্রকাশ করবেন না।

গতকাল ৯ ঘণ্টা ম্যারাথন জেরার পর ইডির দফতর থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেছিলেন পুরো তদন্তটাই নির্যাস শূন্য। কিছুই প্রমাণ করতে পারবে না ইডি। রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। কোনও অনিয়ম প্রমাণ করতে পারবে না ইডির আধিকারীকরা। তারা কেবল অন্ধকারে হাতরাচ্ছেন বলে অভিযোগ করেছিলেন তিনি। তার পরের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পরিবারের সম্পত্তির হিসেব চেয়ে পাঠিয়েছেন তদন্তকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+