Abhishek Banerjee: হাজিরার ১ ঘণ্টার মধ্যেই বেরিয়ে এলেন অভিষেক, ইডিকে কী দিতে গিয়েছিলেন সাংসদ
ইডির দফতরে হাজিরার ১ ঘণ্টার মধ্যে বেরিয়ে এলেন অভিষেক। বেরিয়েই সাংবাদিক বৈঠক করে তিনি বলেছেন কিছু নথি চেয়েছিল ইডি। সেই নথি জমা দিতেই তিনি এসেছিলেন। চাইলে আইনজীবীকে দিয়ে নথি পাঠাতে পারতাম কিন্তু সেটা করিনি। কারণ তদন্তে সবরকম সহযোগিতা করতে চাই।
এই সব খতিয়ে দেখার পরে যদি তদন্তকারী সংস্থা চায় তাহলে তিনি ফের হাজিরা দেবেন বলে জানিয়েছে। এই নিয়ে ৬ মাসে ৬ বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। কখনও ইডি আবার কখনও সিবিআই তলব করেছে। ততবারই তিনি হাজিরা দিয়েছেন। এর আগে পুজোর মধ্যে অবিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হবে বলে জানিয়েছিল ইডি। কিন্তু আদালত নির্দেশ দিয়েছিল পুজোর মধ্যে তাঁকে তলব করা যাবে না। সেকারণে পুজোর মধ্যে তাঁকে তলব করা হয়নি।

পুজো মিটতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে ইডির দফতরে হাজিরা দিয়ে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছিলেন কিছু প্রমাণ করতে পারবে না ইডি। এক পয়সার দুর্নীতি হয়নি। কালীঘাটের কাকু সুজয় ভদ্রকে জেরা করে তদন্তকারী সংস্থা দাবি করেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউনডসের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল।
এর আগে অভিষেক বন্দ্যোপাদ্যায়ের কোম্পানিতে তল্লাশি চালিয়ে একাধিক নথি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। এমনকী অনুমতি না নিয়েই প্রায় ১৬টি নথি তারা সংগ্রহ করেছিল। এই নিয়ে ইডির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশে লিখিত ভাবে সেই সব নথি প্রকাশ্যে না আনার কথা জানিয়েছে ইডি।












Click it and Unblock the Notifications