জাতীয় রাজনীতিতেও রুখে দিতে হবে বিজেপিকে! কিন্তু কীভাবে? পরামর্শ নিতেই বর্ষীয়ান সাংসদের বাড়িতে অভিষেক

শনিবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব পেয়েই সরাসরি চলে গেলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। সেখানে তাঁরা ঘন্টা দুয়েক আলোচনা করেন। আশীর্বাদ নিতেই তিনি স

শনিবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব পেয়েই সরাসরি চলে গেলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। সেখানে তাঁরা ঘন্টা দুয়েক আলোচনা করেন। আশীর্বাদ নিতেই তিনি সেখানে গিয়েছিলেন বলে জানিয়েছেন অভিষেক।

শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, দলের একের পর এক বর্ষীয়ান নেতার বাড়ি গিয়েছেন তিনি। তাঁদের আশীর্বাদ নিয়েছেন। কীভাবে আগামিদিনে দলকে পরিচালনা করবে সে বিষয়ে পরামর্শ নিতেই একের পর এক বর্ষীয়ান নেতার বাড়িতে যাচ্ছেন সাংসদ। এমনটাই জানা যাচ্ছে।

সৌগত রায়ের বাড়িতে অভিষেক

সৌগত রায়ের বাড়িতে অভিষেক

দুপুরে দলের অন্যতম বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদের জন্য বাড়ির বাইরেই অপেক্ষা করছিলেন তিনি। বাড়িতে ঢোকার আগেই সৌগতবাবুকে প্রণাম করেন অভিষেক। এরপর সাংসদকে জড়িয়ে ধরেন সৌগত রায়। আর মুখ্যমন্ত্রী ভাইপোকে জড়িয়ে ধরেই বাড়ির ভিতরে নিয়ে যান সৌগত। জানা যায়, একাধিক বিষয় নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে। জাতীয় রাজনীতিতে কীভাবে তৃণমূল ধীরে ধীরে জায়গা করবে তা নিয়েও বর্ষীয়াণ সাংসদের সঙ্গে কথা হয় অভিষেকের।

সৌগতবাবুর পরামর্শেই জাতীয় রাজনীতিতে আসবে তৃণমূল

সৌগতবাবুর পরামর্শেই জাতীয় রাজনীতিতে আসবে তৃণমূল

দীর্ঘদিন ধরে তৃণমূলের সাংসদ হয়ে জাতীয় রাজনীতিতে কাজ করছেন সৌগত রায়। বিজেপিকে রুখতে কোন রণকৌশল নেওয়া উচিৎ তা নিয়েও দুই সাংসদের মধ্যে মূলত আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। আগামীদিনে সংসদেও কীভাবে লড়াই হবে তা নিয়ে মূলত আলোচনা হয়েছে। এমনটাই জানা যাচ্ছে।

পরীক্ষিত নেতা অভিষেক

পরীক্ষিত নেতা অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ছোট বেলা থেকেই অভিষেকের সঙ্গে সম্পর্কের কথা সবাই জানে। পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এতদিন ধরে পরীক্ষিত নেতা। বিভিন্ন সময়ে বিভিন্ন নির্বাচনে অংশ নিয়েছে। সাংগঠনিক কাজে সাহায্য করেছে। সংগঠনকে মজবুত করার লক্ষে প্রযুক্তিগত দিক থেকে দলকে শৃঙ্খলাবদ্ধ করেছে। তাঁর সঙ্গে এদিন সাংগঠনিক আলোচনা হয়েছে বলেই জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

নির্বাচনের পরে মমতার পরেই দলের মুখ

নির্বাচনের পরে মমতার পরেই দলের মুখ

২০২১-এর নির্বাচনের পরে মমতার বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেকই দলে একমাত্র মুখ, বলেছেন পার্থ চট্টোপাধ্যায়। সারা বাংলায় বিজেপির বিরুদ্ধে একনাগাড়ে বিজেপির বিরুদ্ধে মানুষের পাশে থেকে ভরসা জুগিয়েছে, আস্থা জুগিয়েছে। যার পরিণতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলায় তৃতীয়বারের জন্য মা-মাটি-মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, দলের জাতীয় কর্ম সমিতির সিদ্ধান্ত অনুযায়ী শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

দলের সৈনিক হিসেবে থাকব

দলের সৈনিক হিসেবে থাকব

পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি আগেও যেমন ছিলেন, এখনও সেরকমই দলের সৈনিক হিসেবে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে লড়াই আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন তিনি। পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার বাইরের রাজ্যগুলিতে যাতে বিস্তার লাভ করতে পারে, সেদিকে নজর দিতে। সেই মতো কাজ হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+