Abhishek Banerjee: সোমবার সন্ধ্যায় রাজভবনে যাবেন অভিষেক! বৈঠক হবে রাজ্যপাল বোসের সঙ্গেও

Abhishek Banerjee: ১০০ দিনের কাজের টাকা সহ একাধিক বকেয়া মেটানোর দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্না আজ সোমবার পঞ্চম দিনে! আর এদিন সন্ধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠকে বসতে পারেন তিনি। এমনটাই তৃণমূল সূত্রে জানা গিয়েছে। রাজভবনেই এই বৈঠক হতে পারে বলেও জানা গিয়েছে।

রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রিয় বঞ্চনার অভিযোগ তুলে রাজভবনের সামনে ধর্নায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । এই বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ইতিমধ্যে জানিয়েছেন তিনি।

Abhishek Banerjee:

যদিও ইতিমধ্যে দার্জিলিংয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে এসেছেন তৃণমূলের চার সদস্যের প্রতিনিধি দল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় চান তিনি নিজে রাজ্যপালের সঙ্গে দেখা করতে। শুধু তাই নয়, ১০০ দিনের কাজের বকেয়া মেটানোর দাবিও রাজ্যপাল বোসের কাছে জানাতে পারেন ডায়মন্ডহারবারের সাংসদ (Abhishek Banerjee)। রবিবার রাতেই রাজভবন ফিরেছেন রাজ্যপাল।

কিন্তু অভিষেক বন্দ্যপাধ্যায়ের সঙ্গে কোনও কথা হয়নি। এমনকি বৈঠকের বিষয়েও কোনও কিছু জানাননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা যাচ্ছে, এরপরেই রাজভবনের সঙ্গে সাক্ষাৎ নিয়ে যোগাযোগ করেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

আর এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে বৈঠকে সিভি আনন্দ বোস রাজি হয়েছেন বলে জানা গিয়েছে। সোমবার সন্ধ্যায় এই বৈঠক হবে বলে জানা যাচ্ছে। যদিও এই বৈঠকের বিষয়ে তৃণমূল কিংবা রাজভবনের তরফে কিছু জানানো হয়নি। বলে রাখা প্রয়োজন, চলতি মাসের শুরুতেই বকেয়া মেটানোর দাবিতে দিল্লিতে ধর্নায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এন্ড কোং।

এমনকি কৃষি ভবনে কেন্দ্রীয়মন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়া নিয়েও চরম বিতর্ক। আর এরপরেই গত পাঁচ তারিখ রাজভবন অভিযানের ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিন্তু সেদিনই রাজ্যপাল উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি দেখতে চলে যান। আর এরপর থেকে রাজভবনের বাইরে ধর্নায় বসেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

যদিও রাজভবনের বাইরে ১৪৪ ধারা জারি থাকে। এরপরেও কীভাবে ধর্না তা নিয়ে ইতিমমধ্যে প্রশ্ন তুলেছে রাজভবন। এমনকি কড়া বার্তা দিয়ে মুখ্যসচিবকেও রাজভবনের তরফে চিঠি দেওয়া হয়েছে। যদিও এহেন কড়া বার্তার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জবাব দিয়েছেন। যা নিয়ে উত্তপ্ত রাজনীতি। আর এই আবহে অভিষেক (Abhishek Banerjee)-সিভি আনন্দ বোসের বৈঠক কি হয় সেদিকেই নজর সবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+