বাবুলের পিছু পিছু আরও অনেকে আসতে চলেছেন তৃণমূলে, বিজেপি ভাঙনের জল্পনা বাড়ালেন অভিষেক
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় আচমকাই তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরই রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় আচমকাই তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরই রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। বাবুল শনিবার তৃণমূলে যোগ দেওয়ার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'এটা তো শুধু শুরু। বাবুল সুপ্রিয়র পিছনে আরও অনেকে লাইন দিয়ে রয়েছেন।'

বাবুলের তৃণমূলে যোগদানের পর ভবানীপুর উপনির্বাচনে অবাঙালি পাড়ায় প্রচারে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে অবাঙালিদের মধ্যে তৃণমূলকে নিয়ে ছিল প্রবল উৎসাহ। আর বাবুল সুপ্রিয় এদিনই তৃণমূলে যোগ দেওয়া সাংবাদিকরাও উৎসুক ছিলেন। ভবানীপুরে প্রচারে গিয়ে তিনি বলেন, বাবুল সুপ্রিয় একা নন। সবে শুরু হল, এরপর দলে দলে তৃণমূল আসবেন গেরুয়া শিবিরের নেতারা।
এদিন তৃণমূলে যোগদানের পর বাবুল সুপ্রিয় বলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দলের অংশ হতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত এবং পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করবেন। রাজ্যের জন্য কাজ করার সুযোগ দেওয়ায় আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। আমি রীতি মেনেই তৃণমূলে যোগ দিয়েছি। আসানসোলের সাংসদ পদ থেকেও ইস্তফা দেব।
এদিন লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দিয়ে ভবানীপুরে প্রচার শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি অবাঙালি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। তাঁর সঙ্গে বৈঠকে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ও। এদিন গণতান্ত্রিক পরিকাঠামোয় কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক ও কৃষি আইন নিয়ে কথা হয়। অভিষেকের জবাবে ভবানীপুরের অবাঙালি ভোটব্যাঙ্ক খুশি বলে জানান পার্থ চট্টোপাধ্যায়।
অভিষেক আরও বলেন, ভবানীপুর থেকেই শুরু হবে ভারত বিজয়ের পথ চলা। ভবানীপুর ও ভারত উভয়েই বি দিয়ে। এই মিল তো রয়েইছে। ভবিষ্যতে আরও মিল দেখা যাবে ভবানীপুর ও ভারত বিজয়ের ক্ষেত্রে। ভবানীপুর জিতেই ২০২৪-এ ভারত বিজয় করবে তৃণমূল কংগ্রেস। এদিন আত্মবিশ্বাসী ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Today, All India Trinamool Congress National General Secretary Shri @abhishekaitc interacted with people from various communities and cultural backgrounds pic.twitter.com/WhED4WHGsr
— All India Trinamool Congress (@AITCofficial) September 18, 2021
আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচন। ভবানীপুরে তৃণমূলের হয়ে লড়ছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে। কংগ্রেস প্রার্থী দেয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কিন্তু সিপিএম প্রার্থী দাঁড় করিয়েছে শ্রীজীব বিশ্বাসকে। ফলে ভবানীপুরের লড়াই এবার ত্রিমুখী। করোনার আবহে বাড়ি বাড়ি প্রচার ও পাড়ায় পাড়ায় জনসংযোগে জোর দিয়েছে সমস্ত রাজনৈতিক দলই। এদিন অবাঙালি পাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে গিয়ে ২০২৪-এ বিজেপিকে হারানোর বার্তাই দিয়ে গেলেন অভিষেক।












Click it and Unblock the Notifications