Abhishek Banerjee: "বাংলাকে অশান্ত করতে জঙ্গি ঢুকিয়েছে BSF," ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’ শিবিরের সূচনা অভিষেকের

Abhishek Banerjee: নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবার থেকে 'সেবাশ্রয়' কর্মসূচির সূচনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার ডায়মন্ড হারবার এসডিও মাঠে কর্মসূচির সূচনা করলেন অভিষেক। সেবাশ্রয় প্রকল্প গোটা ভারতে নজির গড়বে বলে বার্তা অভিষেকের। ওই কর্মসূচিতে আগামী ৭৫ দিনে প্রায় ৩০০টি ক্যাম্প আয়োজন করা হবে বলে জানান তিনি। ১২০০ চিকিৎসক যোগ দেবেন তাতে।

অভিষেক বলেন, "প্রায় ৭৫ হাজার প্রবীণকে বার্ধক্যভাতা দেওয়া হয়েছে। অনেকেই বলেছিল নির্বাচনকে সামনে রেখে করছে। বিরোধীরা বলেছিল ভোটের জন্য করছি। তাদের বলার অধিকার রয়েছে। তবে ২০২৫ সালে কোনও ভোট নেই। সেবাশ্রয় প্রকল্প ভারতের কোনও লোকসভা বা বিধানসভায় কেউ করেনি।

Abhishek Banerjee

বিজেপিকে (BJP) নিশানা করে অভিষেক বলেন, "ধর্মের নামে যারা রাজনীতি করেছে ,বাংলার মানুষ তাদের কালি লেপে দিয়েছে। বিজেপি শুধু ধর্ম আর কবরস্থান নিয়ে রাজনীতি করে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় হারার পর একজনকেও আবাসের টাকা দিয়েছে, শ্বেতপত্র প্রকাশ করুক বিজেপি। পারবে না।"

বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন (Attack on Minorities in Bangladesh) নিয়েও কেন্দ্রকে নিশানা অভিষেকের। তিনি বলেন,"বাংলাদেশ নিয়ে কেন চুপ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী? বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে কী করেছে কেন্দ্র? ৫৬ ইঞ্চির বড়াই করে কেন্দ্র, কিন্তু এখন তাদের কীসে আটকাচ্ছে? তৃণমূলের অবস্থান প্রথম দিন থেকে পরিষ্কার।"

বাংলাকে অশান্ত করে বিএসএফ (BSF) জঙ্গি ঢুকিয়েছিল বলে বিস্ফোরক দাবি অভিষেকের। তিনি বলেন, "বিরোধীরা বলছে বাংলা নাকি জঙ্গি (Terrorist) হাব। অসম, ত্রিপুরায় ধৃত জঙ্গি, সেখানে কি তৃণমূল সরকার? বাংলাকে অশান্ত করতে বিএসএফ জঙ্গি ঢুকিয়েছে। রাজ্য পুলিশ জঙ্গিদের গ্রেফতার করেছে।"

'সেবাশ্রয়' প্রকল্প নিয়ে অভিষেক জানান, প্রত্যেক বিধানসভায় একটি করে মডেল ক্যাম্প থাকবে। বাকিগুলি সাধারণ ক্যাম্প থাকবে। সাধারণ ক্যাম্পে রেজিস্ট্রেশন ও হেল্প ডেস্ক থাকবে। ডাক্তারদের ২টি করে চেম্বার থাকবে, আলাদা বিশ্রাম করার কক্ষ থাকবে। রোগী প্রতীক্ষালয় রাখা হবে। বিনামূল্যে ওষুধ দেওয়ার জন্যে ফার্মেসি থাকবে।

প্রত্যেক বিধানসভায় ৪০টি শিবির হবে। ২ থেকে ১১ তারিখ পর্যন্ত প্রায় ৪১টি শিবির করা হবে ডায়মন্ড হারবারে। তারপর একে একে ফলতা, বিষ্ণুপুর, মেটিয়াবুরুজ, সাতগাছিয়া, বজবজ, মহেশতলা শিবির হবে। বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, ওষুধ বিনামূল্যে দেওয়া হবে।

মডেল ক্যাম্পে রেজিস্ট্রেশন ডেস্ক, হেল্প ডেস্ক থাকবে। ডাক্তারদের জন্য ৩টে করে চেম্বার ও বিশ্রাম কক্ষ থাকবে। রোগীদের প্রতীক্ষালয়, পরীক্ষার ব্যবস্থা, বিনামূল্যে ওষুধ প্রদান। ৫০ জন স্বেচ্ছাসেবক, নার্স, মেডিক্যাল স্টাফ, এমবিবিএস ডাক্তার, আশাকর্মী রাখা হবে।

ডিজিটাল এক্স রে, কার্ডিয়াক মনিটর, সিসিইউ বেড, ভেন্টিলেশন, রেফারেল ব্যবস্থা ও অ্যাম্বুল্যান্স রাখা থাকবে। চিকিৎসা বর্জ্য সঠিকভাবে প্রক্রিয়া করার জন্য ব্যবস্থা থাকবে। এরপর ১৬ থেকে ২০ মার্চ মেগা ক্যাম্প হবে বলেও জানান অভিষেক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+