শিক্ষক দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেলেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে। সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু সেখানে ধাক্কা খেলেন তিনি।
কেবল অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও জেরার জন্য ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিষেক ও রুজিরা দুজনেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সমনকে চ্যালেঞ্জ করেছিলেন। কিন্তু এবার আর কিছু করার নেই। কারণ, দুজনের আবেদন নাকচ করে দেওয়া হয়েছে।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায়। তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। এর আগে সিজিও কমপ্লেক্সে অভিষেক ও রুজিরা জেরার মুখোমুখি হয়েছিলেন। কিন্তু ইডির সমন আসে দিল্লি থেকে। দিল্লির ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায়কে যেতে হবে জেরার জন্য। এ কথা বলা হয়।
দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেরার জন্য যাবেন না। কলকাতায় ইডি জেরা করুক। এই দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে করা হয়। যদিও ইডির পক্ষ থেকে বলা হয়েছিল, কলকাতায় জেরা করলে তাদের নিরাপত্তার সমস্যা হতে পারে। সে কারণেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে দিল্লিতে জেরা করার জন্য ডাকা হচ্ছে।
একাধিক বার দিল্লিতে জেরার করার জন্য অভিষেককে ডাকা হয়েছিল। কিন্তু অভিষেক জেরা এড়িয়ে যান। তিনি দাবি করেছিলেন তদন্তের নামে দিল্লিতে বারবার ডাকা হচ্ছে। তাঁকে ও তার পরিবারকে হেনস্থা করা হচ্ছে।
যে দুর্নীতি তদন্তে তাঁদের ডাকা হচ্ছে, সেটি পশ্চিমবঙ্গের। কলকাতায় ইডির অফিস রয়েছে। তাহলে কেন কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হবে না? সেই প্রশ্ন তুলেছিলেন অভিষেক। ইডির সমনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদন কাজে এল না। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, দিল্লিতেই ইডির অফিসে যেতে হবে অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়কে।












Click it and Unblock the Notifications