সুদীপ্ত সেন আর মোদী-শাহরা একই গোত্রের! বিজেপি ‘জঞ্জালের পার্টি’, কটাক্ষ অভিষেকের

কলকাতায় এফআরডিআই বিলের প্রতিবাদে মহামিছিলে অংশ নিয়ে অভিষেক প্রকারান্তরে মুকুল রায়কেই আক্রমণ করেন। নাম না করে তিনি বলেন, উচ্ছিষ্টদের নিয়ে দল ভর্তি করছে বিজেপি।

বিজেপিকে জঞ্জালের পার্টি বলে বর্ণনা করলেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতায় এফআরডিআই বিলের প্রতিবাদে মহামিছিলে অংশ নিয়ে অভিষেক প্রকারান্তরে মুকুল রায়কেই আক্রমণ করেন। নাম না করে তিনি বলেন, উচ্ছিষ্টদের নিয়ে দল ভর্তি করছে বিজেপি। তিনি এদিন আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। সুদীপ্ত সেনদের সঙ্গে মোদী-শাহদের কোনও পার্থক্য নেই বলে মন্তব্য করেন অভিষেক। বিজেপি নেতারা সুদীপ্ত সেনদের গোত্রের বলেই তাঁর অভিমত।

সুদীপ্ত সেন আর মোদী-শাহরা একই গোত্রের! বিজেপি ‘জঞ্জালের পার্টি’, কটাক্ষ অভিষেকের

এদিন যাদবপুর থেকে হাজরা পর্যন্ত মিছিলে পা মেলান তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'শো রুমে নতুন জামা আসার পর তা দেখতে ভিড় একটু-আধটু হয়। তারপর বছরের শেষে তা লকার রুমে চলে যায়। বিজেপি পার্টিটার ক্ষেত্রেও তাই ঘটবে। আর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলকে পথ দেখিয়েছিলেন গণ আন্দোলনের মাধ্যমে। মানুষের সমর্থন নিয়েই আজ ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থক্যটা এখানেই।'

সুদীপ্ত সেন আর মোদী-শাহরা একই গোত্রের! বিজেপি ‘জঞ্জালের পার্টি’, কটাক্ষ অভিষেকের

অভিষেক বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় অনশন, গণ আন্দোলনের মাধ্যমে আমাদের পথ দেখিয়েছিলেন। সেই গণ আন্দোলনের পথ ধরেই আমাদের আরও বড় আন্দোলনের সামিল হতে হবে। কোনওভাবেই এফআরডিআই-এর মতো বিলকে পাশ করতে দেওয়া যাবে না।'

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, 'নরেন্দ্র মোদীর সরকার এমন একটা বিল আনছেন, যার মাধ্যমে আপনার অনুমোদন ছাড়াই আপনার সেভিংস অ্যাকউন্ট ও ফিক্সড ডিপোজিটের টাকা ব্যাঙ্ক জবরদখল করে নিতে পারবে।'

সুদীপ্ত সেন আর মোদী-শাহরা একই গোত্রের! বিজেপি ‘জঞ্জালের পার্টি’, কটাক্ষ অভিষেকের

এ প্রসঙ্গেই তিনি সারদা কর্তা সুদীপ্ত সেনের কথা তুলে ধরেন। বলেন, 'আমার মতে সুদীপ্ত সেন আর বিজেপি নেতাদের মধ্যে কোনও পার্থক্য নেই। কারণ চিটফান্ডে সাধারণ মানুষের টাকা উড়িয়ে দিয়েছেন সুদীপ্ত সেনের মতো প্রতারকরা। আর ব্যাঙ্কে গচ্ছিত সাধারণের টাকা তুলে নিতে চাইছেন মোদী-অমিত শাহরা। তাহলে সুদীপ্ত সেন যদি গ্রেফতার হন, প্রধানমন্ত্রী মোদীজি বা তাঁর মন্ত্রিসভার সদস্যর কেন গ্রেফতার হবেন না, তার জবাব দিতে হবে।'

সুদীপ্ত সেন আর মোদী-শাহরা একই গোত্রের! বিজেপি ‘জঞ্জালের পার্টি’, কটাক্ষ অভিষেকের

এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরেন অভিষেক। তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেসব রক্ষা করেছেন। আর মোদীজিকে দেখুন, আচ্ছেদিনের কথা ভুলে গিয়েছেন।' মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রীর বিশ্বস্বীকৃতির কথা তুলে ধরেন। তিনি বিজেপির উদ্দেশ্যে বলেন, 'যারা বড় বড় কথা বলছেন, তারা কোনওদিন বাংলার উন্নয়ন চাননি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+