যত কাটবে ততই বাড়বে ঘাসফুল! রক্ত দিয়ে লেখা তৃণমূলের নাম, বার্তা অভিষেকের
লোকসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ঢল নেমেছে। ভাঙল ধরেছে রাজ্যের শাসক দলে। এই পরিস্থিতি নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপ
লোকসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ঢল নেমেছে। ভাঙল ধরেছে রাজ্যের শাসক দলে। এই পরিস্থিতি নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমরা ঘাসফুল পার্টি। যত ঘাস কাটবে, ততই তা বাড়বে, এটাই নিয়ম। তাই আমাদের দল ভাঙিয়ে কোনও লাভ হবে না।

অভিষেক বলেন, তৃণমূল ভাঙলেও কোনও ক্ষতি হবে না দলের। কারণ যত দিন যাবে তৃণমূল তত বাড়বে। আমরা রক্ত দিয়ে তৃণমূলের নাম লিখে যাব। এই আমাদের শপথ। তৃণমূলকে কোনওদিনও ছোটো করতে পারবে না বিজেপি। যত চেষ্টাই করুন তৃণমূলই শেষ কথা বলবে বাংলায়।
অভিষেকের কথায়, সিপিএমের হার্মাদ আর বিজেপির জল্লাদরা ২০১৯-এ উন্মাদে পরিণত হয়েছে। আগামী দিনে নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ ওদের সঙ্গে মানুষ নেই। এদিনের ব্রিগেড প্রমাণ করেছে, বাংলার মানুষ মমতার পাশে ছিল, আছে এবং থাকবে। সেই বিশ্বাস আমাদের রয়েছে।
২০১৯-এর লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির উত্থানের পর একুশের সমাবেশই হল প্রথম পরীক্ষা। সেই পরীক্ষায় তৃণমূল কতটা সফল হল ভবিষ্যৎ বলবে। কারণ তৃণমূলে ভাঙন রোধ করা এখন আশু কর্তব্য। সেই পরিস্থিতিতে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেকের ওই বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ।












Click it and Unblock the Notifications