দরজা খুলবে সঠিক টাইমেই, বিজেপিতে ভাঙন জল্পনা আরও বাড়িয়ে দিলেন অভিষেক

দরজা খুলবে সঠিক টাইমেই, বিজেপিতে ভাঙন জল্পনা আরও বাড়িয়ে দিলেন অভিষেক

সঠিক টাইমিংয়ের কথায় জল্পনা বাড়ালেন অভিষেক বন্যোধ্পাধ্যায়। ডিসেম্বরে কাঁথির সভা থেকে উত্তাপ ছড়িয়েছিলেন অভিষেক। এবার সেই উত্তাপ বাড়িয়ে দিলেন তিলজলায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে নতুন পার্টি অফিসের ভিতপুজোর পরেই। জল্পনা উসকে তিনি বললেন, সময় হলেই দরজা খোলা হবে।

সময়মতোই দরজা খোলা হবে

সময়মতোই দরজা খোলা হবে

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের দরজা খোলার প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে বলেন, আপনারা কি অপেক্ষা করছেন কবে দরজা খুলব। সময়মতোই দরজা খোলা হবে। রাজনীতিতে সব কিছুই টাইমিং আছে। সেই টাইম এলেই দেখতে পাবেন দরজা শুধু ফাঁক নয়, দরজা খুলে দেওয়া হয়েছে। আবার সঠিক সময়েই তা বন্ধ করে দেওয়া হবে।

ভবিষ্যৎ লক্ষ্যে স্থির অভিষেক

ভবিষ্যৎ লক্ষ্যে স্থির অভিষেক

তৃণমূলের ২৬তম প্রতিষ্ঠা দিবসে নতুন অফিসের ভিতপুজোয় অংশ নেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। এক এক করে সমস্ত প্রশ্নের তিনি জবাব দিয়েছেন। একেবারে নিজস্ব ভঙ্গিমায় তিনি বুঝিয়ে দিয়েছেন, ভবিষ্যৎ লক্ষ্যে তিনি স্থির।

কাঁথির মঞ্চ থেকে অভিষেক যা বলেন

কাঁথির মঞ্চ থেকে অভিষেক যা বলেন

দরজা খোলা প্রসঙ্গে তিনি এদিন সরব হয়েছেন ফের। কাঁথির মঞ্চ থেকে তিনি জনতার কাছে অনুমতি চেয়েছিলেন দরজা খোলার। যদি দলের কর্মীরা অনুমতি দেয়, তবে ফের তৃণমূল ছোটো করে দরজা খুলবে। অভিষেক বলেছিলেন, আমার তো ইচ্ছা হচ্ছে ছোটো করে অন্তত ৫ সেকেন্ডের জন্য যদি দরজা খোলা হয়।

ফাঁক করব কেন, দরজা খোলা হবে

ফাঁক করব কেন, দরজা খোলা হবে

এদিন সেই সংক্রান্ত প্রশ্নের জবাবে অভিষেক বলেন, ঠিক সময়ে দরজা ফাঁক হবে। তারপরেই বলেন, ফাঁক কেন দরজা খোলা হবে। রাজনীতিতে সময়টাই ফ্যাক্টর। সেই সময়ের জন্য অপেক্ষা করতে হয়। তিনি এর আগে বারবার বলেছেন, তিনি দরজা খুললেই বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই নিরিখে এদিন তাঁর এই বার্তা তাৎপর্যপূর্ণ।

২ জানুয়ারি একটা কিছু হতে পারে!

২ জানুয়ারি একটা কিছু হতে পারে!

সম্প্রতি কুণাল ঘোষ তারিখ রাজনীতিতে জল্পনা তৈরি করেছিলেন শুভেন্দু অধিকারীর পাল্টা। শুভেন্দু ডিসেম্বরের ১২, ১৪ ও ২১ তারিখের কথা উল্লেখ করে রাজ্যে ধামাকার বার্তা দিয়েছিলেন। তার পাল্টা কুণাল জানিয়েছিলেন, শুভেন্দুর দেওয়া তারিখ নিয়ে জ্যোতিষের কাছে গিয়েছিলাম। তিন গণনা করে তো ওই দিনে কিছুই পেলেন না। তবে বললেন ২ জানুয়ারি একটা কিছু হতে পারে।

২ তারিখকে গুরুত্বপূর্ণ আখ্যা অভিষেকেরও

২ তারিখকে গুরুত্বপূর্ণ আখ্যা অভিষেকেরও

এদিন সেই ২ তারিখের সাসপেন্স নিয়ে অভিষেক অবশ্য ভিন্ন কথা বললেন। রাজনৈতিক মহল মনে করেছিল ২ জানুয়ারি তৃণমূলে কোনও বড় যোগদান হতে পারে। অভিষেকের সেই পরিপ্রেক্ষিতে টাইমিংয়ের কথা বলেছেন। একইসঙ্গে তিনিও ২ তারিখকে গুরুত্বপূর্ণ আখ্যাও দিয়েছেন। কেননা এদিনই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য নীতি নির্ধারণ করে দেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+