উত্তরীয়-য় চোখের জল মুছবেন মুকুল-রা! বিজেপিকে বিদায়-বার্তা দিলেন অভিষেক
একটি বিশেষ দলের নেতাদের গলায় গামছার মতো উত্তরীয় ঝোলাতে দেখবেন। নেতা হিসেবে তো তাঁদের কেউ চেনেই না। তাই উত্তরীয় ঝোলাতে হয় নেতা হিসেবে লোকসমাজে পরিচিত হওয়ার জন্য।
সংহতি দিবসের মঞ্চ থেকে বিজেপির বিদায় ঘণ্টা বাজিয়ে দিলেন তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার মেয়ো রোডের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, 'নিজেদের গলার উত্তরীয়-য় চোখ মুছতে মুছতে বাংলা থেকে বিদায় নিতে হবে বিজেপিকে। সেদিন আর বেশি দূরে নয়। আসন্ন পঞ্চায়েতের পরেই সেই দৃশ্য দেখা যাবে বাংলার রাজনীতিতে।'

অভিষেকের কথায়, 'একটি বিশেষ দলের নেতাদের গলায় গামছার মতো উত্তরীয় ঝোলাতে দেখবেন। নেতা হিসেবে তো তাঁদের কেউ চেনেই না। তাই উত্তরীয় ঝোলাতে হয় নেতা হিসেবে লোকসমাজে পরিচিত হওয়ার জন্য। এবার তাঁদের উত্তরীয় সঠিক কাজে লাগতে চলেছে। ওই উত্তরীয়-য় চোখের জল মুছতে মুছতে বাংলা থেকে বিদায় নিতে হবে ওঁদের।'

অভিষেক বলেন, 'বাংলায় ওঁদের কোনও আন্দোলনের ইতিহাস নেই। কোনওদিনও ওঁরা মানুষের পাশে দাঁড়িয়ে আন্দোলন করেননি। ওঁরা আজ দল ভাঙিয়ে সংগঠন বাড়াতে ময়দানে নেমে পড়েছে। ভেবেছে দল ভাঙিয়েই বাংলার বুকে রাজ করবে বিজেপি। কিন্তু শুধু কুৎসা করে, অপপ্রচার চালিয়ে বাংলার মানুষের মন জয় করা যায় না। বাংলার মানুষ তাঁদের উৎখাত করবে। জেলা পরিষদ থেকে পঞ্চায়েত সমিতি, প্রতিটি গ্রাম পঞ্চায়েতেই জিতবে বাংলা। আর বাংলা থেকে গেরুয়া বাহিনীর বিদায়-ঘণ্টা বেজে যাবে। গলার উত্তরীয়-য় চোখের দল মুছতে মুছতে বাংলা থেকে বিদায় নিতে হবে গেরুয়া বাহিনীর নেতাদের।''
অভিষেক বলেন, 'উন্নয়নই আমাদের প্রধান অস্ত্র। সেই উন্নয়নকে পাথেয় করেই বাংলার বুকে বিজয় নিশান ওড়াবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোনার বাংলায় উন্নয়নের কর্মকাণ্ড চলছে। তা দমন করবে কারও সাধ্যি নেই। বাম অপশাসনের অূসানে বাংলায় স্বর্ণযুগ এসেছে, আবার বাংলার বুকে কালো দিন ফিরে আসুক কেউ চায় না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। পঞ্চায়েত নির্বাচনে আবার আমরা তা প্রমাণ করে দেব।'












Click it and Unblock the Notifications