Abhishek Banerjee: ইডির ECIR-এর ভিত্তিতে কড়া পদক্ষেপ নয়! স্বস্তি অভিষেকের

Abhishek Banerjee: কলকাতা হাইকোর্টে স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ইডির দায়ের করা ECIR-এর ভিত্তিতে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। দীর্ঘ শুনানি শেষে আজ শুক্রবার এমনটাই নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। যদিও ECIR খারিজের আবেদনে কোনও সাড়া দিল না কলকাতা হাইকোর্ট।

তবে আদালত স্পষ্ট জানিয়েছে, এই মুহূর্তে ECIR খারিজ নয়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির দায়ের করা ECIR খারিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta HighCourt) দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত কয়েকদিন ধরে সেই মামলার দীর্ঘ শুনানি হয়।

স্বস্তি অভিষেকের

শুনানি শেষে আজ শুক্রবার রায়দান করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালতের পর্যবেক্ষণ, সুজয় কৃষ্ণ ভদ্র গ্রেফতার হয়েছে। কিন্তু এরপরেও ইডি কোনও তথ্য প্রমাণ দিতে পারেনি। তবে তদন্ত চলছে বলেই পর্যবেক্ষণে জানান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ফলে এই মুহূর্তে ECIR খারিজ নিয়ে আদালত এখনই কোনও নির্দেশ দেবে না বলেও পর্যবেক্ষণে জানিয়ছে হাইকোর্ট।

ফলে স্বস্তি মিললেও একটা কাঁটা কার্যত আটকেই রইল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্যে। তবে এই বিষয়ে ফের আদালতের দ্বারস্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হবেন কিনা তা স্পষ্ট নয়। স্কুল নিয়োগ মামলায় ইতিমধ্যে নাম জড়িয়েছে তৃণমুলের সেকেন্ড ইন কমান্ড। ইডির ইসিআর খারিজ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। এই মামলায় তাৎপর্যপূর্ণ ভাবে লিপ্‌স অ্যান্ড বাউন্ডসে তদন্তকারী সংস্থার তল্লাশির বিষয়টিও যুক্ত হয়।

গত কয়েকদিন ধরে এই মামলার শুনানি চলেছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। শুনানি শেষে আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টা নাগাদ রায়দান ঘোষণার কথা ছিল। সেই মতো অভিষেককে (Abhishek Banerjee)রক্ষাকবচ দিল শীর্ষ আদালত। ইতিমধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করেছে ইডি। প্রায় ৯ ঘণ্টা জেরা করা হয়।

যদিও জেরা পর্ব শেষে বেরিয়ে এসে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের হুঁশিয়ারি, দীর্ঘ জেরার ফল মাইনাস ২। আগে শূন্য ছিল। এবার আরও মাইনাসে পৌঁছে গিয়েছে। আগামিদিনেও এই জেরার কোনও ফল বের হবে না। একই প্রশ্ন বারবার করা হচ্ছে বলেও অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+