হামলাকারীকে ক্ষমা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ৫ জানুয়ারি: হামলাকারী যুবককে ক্ষমা করে দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্য়োপাধ্যায়। পাশাপাশি, ওই যুবকের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
রবিবার পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুরে একটি জনসভায় অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে চড় মারেন এক যুবক। তাঁর নাম দেবাশিস আচার্য। প্রথমে তৃণমূল কর্মীরা হতচকিত হয়ে পড়লেও পরে অভিযুক্তকে ধরে ফেলে বেদম পেটায়। আশঙ্কাজনক অবস্থায় তিনি এখন চণ্ডীপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। এর জেরে ঝড় ওঠে রাজ্য রাজনীতিতে।

এদিকে, সোমবার অভিষেকবাবু তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দেন। তাতে লিখেছেন, "ব্যক্তিগতভাবে আমি ওই হামলাকারীকে ক্ষমা করে দিচ্ছি। ওঁর দ্রুত আরোগ্য কামনা করি। আমি আমার সতীর্থদের বলব যে, রাজ্য জুড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন এবং সংযত হোন।"
যদিও চড় মারার ঘটনাকে 'কাপুরুষোচিত' বলে বর্ণনা করেছেন অভিষেকবাবু।












Click it and Unblock the Notifications