অভিষেক ঝুকেগা নেহি! কয়লাকাণ্ডে ইডি জেরার আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হ্যাশট্যাগ
অভিষেক ঝুকেগা নেহি! কয়লাকাণ্ডে ইডি জেরার আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হ্যাশট্যাগ
কয়লাকাণ্ডে ইডির আধিকারিকদের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই তিনি বামো ফাটিয়ে গিয়েছেন যে, তৃণমূলের কাছে গোহারা হেরে বদলা নিচ্ছে বিজেপি। আমরাও এর শেষ দেখে ছাড়ব। আর তাঁর এই বোমা ফাটানোর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে 'এবি ঝুকেগা নেহি'। আরও স্পষ্ট করে বললে দাঁড়ায় অভিষেক ঝুকেগা নেহি।

অভিষেক ইডির মুখোমুখি হওয়ার আগে ওই হ্যাশট্যাগ টুইটারে ছেয়ে গিয়েছে। ফেসবুকেও ভাইরাল হয়েছে অভিষেক ঝুকেগা নেহি। অভিষেক ইডির জেরার আগে ফলাও করে বলেছিলেন, বাংলা মাথা নত করে না, মাথা নত করবে না। এর শেষ দেখে ছাড়বেন তারা। সম্প্রতি সুপার-ডুপার হিট হওয়া পুষ্পা রাজ সিনেমায় যে ডায়লগ এখন লোকের মুখে মুখে ফিরছে, এবার সেই ডায়লগকেই নকল করে অভিষেক ঝুকেগা নেহি দেশদুড়ে ভাইরাল হয়ে উঠল।
পুষ্পা রাজ সিনেমায় ডায়লগ ছিল পুষ্পা ঝুকেগা নেহি। তিনি লড়াই করে সুবিচার আদায় করেছিলেন। অভিষেকও সেই একই পথের পথিক। তিনিও অদম্য। মাথা উঁচু করে তিনি লড়াই চালিয়ে যেতে জানেন। তিনি চাই বলছেন, লড়াই চলবে। আমরা এর শেষ দেখে ছাড়ব। আমি মাতা নত করব না। কারণ বাংলার মানুষ কখনও মাথা নত করে না। আমরা লড়াই করে বাঁচতে জানি। শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়াই করে যাব।
কয়লাকাণ্ডে সোমবার সকাল থেকে জেরা চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই জেরার আগে সাফ জানিয়ে দেওয়া হল, অভিষেক ঝুকেগা নেহি। দেশজুড়ে এই ট্রেন্ড টুইটারে। এদিন প্রথম দফায় তিন ঘণ্টা জেরা করা হয়েছে। তারপর দ্বিতীয় দফার জেরা শেষ হয়েছে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টানা ৯ ঘণ্টা জেরা করা হয়েছিল।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির মুখোমুখি হতে রবিবারই দিল্লির উদ্দেশে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার ইডির তদন্তকারীদের মুখোমুখি হওয়ার আগে দেশজুড়ে অভিষেক ঝুকেগা নেহি ট্রেন্ড ভাইরাল হয়ে যায়। আর অভিষেক বিজেপিকে একহাত নিয়ে বলেন, বাংলায় হেরে গিয়ে এভাবে বদলা নেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। তবে আমরাও ছেড়ে কথা বলব না। এর শেষ দেখে ছাড়ব।
এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতে আর্জি জানিয়েছিলেন, তিনি তদন্তকারী সংস্থাকে সবরকম সাহায্য করতে প্রস্তুত। সেজন্যই তিনি আবেদন করেছিলেন তদন্তের স্বার্থে কলকাতা দফতরে ডাকা হোক তাদের। কিন্তু বারবার তাঁকে এবং তাঁর স্ত্রী রুচিরাকে ডাকা হচ্ছে দিল্লিতে। আদালত রায় ঘোষণার পরই ফের দিল্লিতে তলব করে ইডি। সেইমতো দিল্লিতে গিয়ে জেরার মুখোমুখি হয়েছেন তিনি। আর অভিষেকের স্ত্রী সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। যদিও সুপ্রিম কোর্ট এদিন এই মামলা জরুরি শুনানির আবেদন গ্রহণ করেনি। কারণ তাহলে তদন্ত বা জেরা প্রভাবিত হতে পারে।












Click it and Unblock the Notifications