Abhishek Banerjee: ২৬’র নির্বাচন নিয়ে বড় ঘোষণা অভিষেকের! বিজেপির বিরুদ্ধে কী রণনীতি তৃণমূলের?

Abhishek Banerjee: ছাব্বিশের নির্বাচনে একাই লড়বে তৃণমূল (TMC)। স্পষ্টতই জানিয়ে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়ায় সেবাশ্রয় শিবির পরিদর্শনে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই দিল্লির ভোটের (Delhi Election 2025) ফলাফল প্রসঙ্গে বলতে গিয়ে বাংলায় তৃণমূলের একা লড়ার সিদ্ধান্তের কথা বললেন অভিষেক।

দিল্লির ভোটে বিজেপি মানুষকে মিথ্যে বোঝাতে সফল হয়েছে বলে দাবি অভিষেকের। বিজেপি মানুষকে ভুল বোঝাতে সিদ্ধহস্ত বলে দাবি তাঁর। তিনি বলেন, "কেজরিওয়ালকে জেলে রেখে দেওয়া হয়েছে। আপ সরকারের মন্ত্রীদের জেলে রেখে দেওয়া হয়েছে। সবাই জেলে, অথচ বিজেপি লোককে বুঝিয়েছে সরকার কাজ করেনি। হাত যদি বেঁধে দেওয়া হয় কাজ করবে কীকরে?"

abhishek banerjee

দিল্লির ভোটে বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে লড়তে ফলাফলে তেমন বদল হত না বলে দাবি অভিষেকের। ২-৪ আসনে বদল হলেও সার্বিক ফল একই থাকত বলে মন্তব্য অভিষেকের। তিনি বলেন, "দিল্লিবাসী হয়ত বদল চেয়েছিল। গণতন্ত্রে মানুষ কখনও ভুল হতে পারে না। ভোটে হারা মানে মানুষ ভুল, এটা নয়।

বাংলার প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, "এখানেও বিজেপি (BJP) বোঝানোর চেষ্টা করেছিল ১০০ দিনের মজুরি নিয়ে। কিন্তু বাংলার মানুষ জবাব দিয়েছে। কেন্দ্রীয় বঞ্চনার জবাব দিয়েছে। দিল্লির ভোট থেকে শিক্ষা নিতে হবে।"

যদিও ছাব্বিশের নির্বাচনেও তৃণমূল একাই লড়বে বলে জানিয়ে দেন অভিষেক। তিনি বলেন, "দিদি আগেই বলেছেন। তৃণমূল একাই লড়ে ভালো ফল করে। আমরা বরাবরই একাই লড়েছি। ছাব্বিশের (West Bengal Assembly Election 2026) এখনও এক বছর বাকি। আমরা ২০২১, ২০২৪, ২০১৯-এ একাই লড়েছি।"

তিনি আরও বলেন, "একা লড়েই আমরা দারুণ ফল করেছি। তাই একাই লড়ব। বিজেপি বারবার বলেছে বাংলায় সবচেয়ে ভালো ফল হবে। কিন্তু ১৮ থেকে ১২ তে নেমে গেছে। বলা আর করার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য।"

দিল্লির ভোটার তালিকায় কারচুপির অভিযোগ অভিষেকের। গত ৮ মাসে ৪ লক্ষ ভোটারের নাম তালিকায় নথিভুক্ত হয়েছে বলে দাবি তাঁর। তিনি বলেন, "এটা গত ১৪ বছরে হয়নি। কিন্তু বিজেপির বিরুদ্ধে যাদের লড়াই ছিল, সেই আপ বিষয়টি নিয়ে লড়তে পারেনি। আর কমিশনের ভূমিকা নিয়ে যত কম বলা যায় তত ভালো, গলা বিশ্রাম পাবে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+