বিজেপিকে একেবারে হারিয়ে দিলেই গ্যাসের দাম হয়ে যাবে ৫০০ টাকা! খোঁচা অভিষেকের

কেন্দ্রের বিজেপি সরকার গরিবদের প্রতারিত করছে বলে অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রের বিজেপি সরকার গরিবদের প্রতারিত করছে বলে অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনায় এক অনুষ্ঠানে তিনি বলেন, বিজেপিকে যত হারাবেন তত পেট্রোল-ডিজেলের দাম কমবে, গ্যাসের দাম কমবে। পাঁচ রাজ্যে বিজেপি হেরেছে গ্যাসের দাম সাড়ে ৯০০ থেকে ৮০০ হয়েছে। বিজেপিকে একেবারে হারিয়ে দিন তাহলে দেখবেন রান্নার গ্যাসের দাম ফের ৫০০ টাকা হয়ে যাবে।

মোদীকে খোঁচা অভিষেকের

মোদীকে খোঁচা অভিষেকের

অভিষেক বিজেপিকে নিশানায় আরও বলেন, নরেন্দ্র মোদী সরকার যে সমস্ত কথা বলে ২০১৪ সালে ক্ষমতায় এসেছিল, তার কিয়দংশ করতে পারেনি। উল্টে নিজের প্রচারে পাঁচ হাজার কোটি টাকা খরচ করেছেন। আর বিদেশ ভ্রমণে দু-হাজার কোটি টাকা খরচ করেছেন। অপরদিকে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনও প্রচার করতে হয়নি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শুধু উন্নয়ন করেছেন।

বিজেপি হটাওয়ের ডাক

বিজেপি হটাওয়ের ডাক

এদিন দেশ রক্ষায় বিজেপি হটাওয়ের ডাক দিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক ভাবে বিজেপিকে হারাতে হবে। সেই লক্ষ্যেই ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯ জানুয়ারি সেই সভায় থাকবেন দেশের একাধিক রাজ্যের নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায়ই বিজেপির বিরুদ্ধে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই বিজেপি দেশছাড়া হবে।

বাংলায় ৪২-এ ৪২ আসন

বাংলায় ৪২-এ ৪২ আসন

অভিষেক বলেন, বাংলায় ৪২-এ ৪২ আসনেই জিতবে তৃণমূল। মানুষ তৃণমূলকে জেতাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তৃণমূলকে জেতাবে। কারও ক্ষমতা নেই তৃণমূলকে হারানোর। বিজেপি-সিপিএম-কংগ্রেসকে তিনি প্রতিযোগিতায় নামার চ্যালেঞ্জ দেন। বলেন, প্রতিযোগিতা করুন, কিন্তু জিতব আমরাই। কারণ মানুষ আমাদের সঙ্গে আছেম, কারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে আছেন।

ভাগাভাগির রাজনীতিতে হারবে বিজেপি

ভাগাভাগির রাজনীতিতে হারবে বিজেপি

রাজ্য সরকার সমস্ত প্রকল্পে বেশি টাকা দিচ্ছে, আর নাম হচ্ছে কেন্দ্রের। কেন এই দ্বিচারিতা? এই সরকার মানুষের উন্নয়নে কোনও কাজ করছে না। শুধু ভাগাভাগির রাজনীতি করছে বিজেপি। দেশভাগের নাম উত্তাপ ছড়াচ্ছে। ভাগাভাগির রাজনীতি করতে গিয়ে তিন রাজ্যে হেরেছে বিজেপি। এবার সারা দেশে হারবে। কোনও প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি বিজেপি। তৃণমূল কংগ্রেস সরকারে এসে সমস্ত প্রতিশ্রুতি রক্ষা করেছে। উন্নয়ন করে দেখিয়ে দিয়েছে।

আমাদের ধর্ম হল মানব ধর্ম

আমাদের ধর্ম হল মানব ধর্ম

এদিন অভিষেক ধর্ম নিয়েও খোঁচা দেয় বিজেপিকে। তিনি বলেন, মানুষ হিসেবে সবার নিজস্ব নিজস্ব ধর্ম রয়েছে। তা থাকবেও। আমরা আমাদের নিজের নিজের ধর্ম য়ে যার বাড়িতে পালন করব। মানুষ যখন আমাদের জিতিয়েছে, মানুষের ভোটে যখন আমরা জনপ্রতিনিধি হয়েছি, তখন আমাদের ধর্ম হল মানব ধর্ম। সেই ধর্ম পালন করতে হবে। মানুষের পাশে থাকতে হবে। মানুষের জন্য উন্নয়ন করতে হবে।

আরও এক বাঙালির দিল্লি চলো ডাক

আরও এক বাঙালির দিল্লি চলো ডাক

৮০ বছর পর আরও এক বাঙালি দিল্লি চলো ডাক দিয়েছিলেন। এখন ফের এক বাঙালি দিল্লি চলো ডাক দিলেন। ৮০ বছর আগে যিনি দিল্লি চলো ডাক দিয়েছিলেন, তাঁর বাসস্থান ছিল দক্ষিণ কলকাতায়। আর আজকে যিনি দিল্লি চলো ডাক দিয়েছেন, তাঁর বাসস্থানও দক্ষিণ কলকাতায়। আগের জনও কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছেন। তাই দিল্লির ডাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তাঁর হাতে ৪২-এ ৪২টি আসন তুলে দিতে হবে। সেটাই আমাদের লক্ষ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+