মমতার উপর আস্থা রাখছেন দিলীপরা, বিজেপির কার্যক্রমে পদে পদে প্রমাণ দিলেন অভিষেক

দিলীপ ঘোষদের যাবতীয় কার্যক্রম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা প্রমাণ করছে। নিহত কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে এমনই কথা জানালেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক

দিলীপ ঘোষদের যাবতীয় কার্যক্রম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা প্রমাণ করছে। নিহত কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে এমনই কথা জানালেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, দিলীপবাবুরা এবার দলটা তুলে দিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির বুকে প্রতিষ্ঠা করুন।

এবার ধরনাও নকল

অভিষেকের কাছে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছিল, তৃণমূল বিধায়ক খুনের ঘটনায় বিজেপি নেতা-কর্মীদের ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ তুলে এবার কলকাতার মেট্রো চ্যানেলে ধরনায় বসবেন বলে হুঙ্কার দিয়েছেন দিলীপ ঘোষ। সেই প্রসঙ্গে অভিষেকের জবাব, ওরা এবার ধরনাও নকল করছে।

মমতার দেখানো পথে

মমতার দেখানো পথে

তৃণমূল যুব সভাপতি কটাক্ষ করেন, আমরা কন্যাশ্রী করেছে দেখে বেটি বাঁচাও বেটি পড়াও করেছে ওরা। আমরা কৃষক বন্ধু করেছি দেখে, ওরা প্রধানমন্ত্রী কৃষি যোজনা শুরু করেছে। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখাদেখি ধরনা করবেন, তা আর বলার কী আছে!

মমতার প্রতি আস্থা প্রদর্শন

মমতার প্রতি আস্থা প্রদর্শন

অভিষেক বলেন, ওঁরা তো মমতার প্রতি আস্থা প্রদর্শনই করছেন। তাই বলি, দিলীপবাবুরা আর দলটাকে রেখে কী করবেন, দলটাকে এবার তুলে দিন। বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে আস্থা আপনারা দেখাচ্ছেন, সেই আস্থা দেখিয়ে এবার দিল্লির বুকে প্রতিষ্ঠা করুন তাঁকে।

অনাথ-হুমকিকে কটাক্ষ

অনাথ-হুমকিকে কটাক্ষ

তিনি এদিন দিলীপ ঘোষকে একহাত নিয়ে বলেন, দিলীপবাবুরা ভাষণ দিচ্ছেন উত্তর ২৪ পরগনা ও জঙ্গলমহলে, অনাথ করে দেওয়ার হুমকি দিচ্ছেন। আমি প্রশ্ন করতে চাই, তাঁদের ভাষণের সঙ্গে এই কাজের মিল রয়েছে কি না? মানুষ এর জবাব দেবে। চ্যালেঞ্জ করে যাচ্ছি, এই কেন্দ্রে ভোট আরও বাড়বে। তৃণমূল আরও সঙ্ঘবদ্ধ হবে। আমরা ঘরে ঘরে সত্যজিৎ বিশ্বাস তৈরি করব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+