মোদী-রাজ্যের হিংসার খতিয়ান তুলে ধরে অমিত শাহকে পাল্টা অভিষেকের, বিপাকে বিজেপি

মোদী-রাজ্যের হিংসার খতিয়ান তুলে ধরে অমিত শাহকে পাল্টা অভিষেকের, বিপাকে বিজেপি

তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার হিংসার প্রশ্নে একহাত নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। অমিত শাহ মন্তব্য করেছিলেন তৃণমূল-শাসিত পশ্চিমবঙ্গে হিংসার ঘটনা বেশি হয়েছে। এবার এনসিআরবি বা জাতীয় অপরাধ রেকর্ডস ব্যুরোর তথ্য তুলে ধরে অভিষেক পাল্টা দিলেন অমিত শাহকে।

২০১৮-র তথ্য অনুসারে

২০১৮-র তথ্য অনুসারে

২০১৮-র তথ্য অনুসারে, পশ্চিমবঙ্গের তুলনায় বিহারে সাম্প্রদায়িক ও রাজনৈতিক হিংসার ঘটনা প্রায় ৩১৫ শতাংশ বেশি। ঝাড়খণ্ডে ২৪৫ শতাংশ বেশি। মহারাষ্ট্রে ১৯৩ শতাংশ বেশি। মধ্যপ্রদেশে ১৮০ শতাংশ বেশি এবং গুজরাটে ৭২ শতাংশ বেশি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো টুইট করে তা জানান।

কোন রাজ্যে কত হিংসা

কোন রাজ্যে কত হিংসা

পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক ও রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে মাত্র ৪৬টি। বিহারে ঘটেছে ১৯১টি, ঝাড়খণ্ডে ১৫৯টি, মহারাষ্ট্রে ১৩৫টি, মধ্যপ্রদেশে ১২৯টি এবং গুজরাটে ৭০টি ঘটনা ঘটেছে হিংসার। শনিবার একটি সাক্ষাৎকারে অমিত শাহ বলেছিলেন, পশ্চিমবঙ্গের রাজনীতির মধ্যে হিংসাই শিষ্টাচার হয়ে উঠেছে। রাজ্যে তাই পরিবর্তনের সময় এসেছে।

অভিষেকের নিশানায় বিজেপি

অভিষেকের নিশানায় বিজেপি

এ প্রসঙ্গেই অমিত শাহকে একহাত নিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ২০১৮ সালে ওই রাজ্যগুলিতে কারা ক্ষমতায় ছিলেন, বলবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যগুলিতে অপরাধের খতিয়ান তুলে ধরে তিনি নিশানা করলেন বিজেপিকে। তাঁর স্পষ্ট কথা, অপরাধমূলক কাজকর্মে এগিয়ে বিজেপিই।

বাংলা দখলে বিজেপির অস্ত্র ভোঁতা

বাংলা দখলে বিজেপির অস্ত্র ভোঁতা

২০২১ সালের নির্বাচনে বিজেপি টার্গেট করেছে পশ্চিমবঙ্গকে। বাংলা দখলই বিজেপির উদ্দেশ্য। সেই লক্ষ্যে বাংলাকে অপরাধের আঁতুড়ঘর হিসেবে তুলে ধরতে চাইছেন অমিত শাহরা। আর তা করতে গিয়েই বাংলায় সাম্প্রদায়িক ও রাজনৈতিক হিংসাকে তুলে ধরা হয়েছে। সেখানেই তথ্য তুলে ধরে পাল্টা দিলেন অভিষেক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+