Abhishek Banerjee: মনরেগা-আবাসের মতোই চাকরি বাতিল! বিজেপির ছায়া, সুপ্রিম নির্দেশ নিয়ে বিস্ফোরক অভিষেক

Abhishek Banerjee: শিরোনামে এখন চাকরি বাতিল। রাস্তায় শুয়ে রাত কাটাচ্ছেন যোগ্য শিক্ষক-শিক্ষাকর্মীরা। হকের চাকরি খুইয়ে ভবিষ্যৎ নিয়েই দুশ্চিন্তায় প্রহর গুনছেন তাঁরা, যদি কোনও একটা সমাধান সূত্র বেরিয়ে আসে! এরই মধ্যে সুপ্রিম কোর্টের সেই বেনজির রায় প্রসঙ্গে বড় মন্তব্য করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার উত্তর ২৪ পরগনার সোদপুরে একটি হাসপাতাল উদ্বোধনে উপস্থিত হন তিনি (Abhishek Banerjee) । মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অন্যান্য বিষয়ের সঙ্গেই উঠে আসে চাকরি বাতিল প্রসঙ্গ। সেই প্রসঙ্গেই অভিষেক দাবি করেন, তিনি এই রায়ে বিজেপির ছায়া দেখতে পাচ্ছেন।

Abhishek Banerjee

বাংলার স্বাস্থ্য ব্যবস্থা কীভাবে উন্নত হয়েছে, সে কথা বলতে বলতেই এদিন অভিষেক বলেন, "কেউ কেউ চায় বাংলাকে ভাতে মারতে, পেটে মারতে। তবে আমি কথা দিচ্ছি, আমরা থাকতে সেই সাহস দেখাতে পারবে না।" যে ইস্যু নিয়ে অভিষেক তথা তৃণমূল বারবার সুর চড়িয়েছে, সেই ১০০ দিনের টাকা আর আবাস যোজনার কথাও এদিন বলেন অভিষেক। তারপরই আসে এসএসসি-র চাকরি বাতিল প্রসঙ্গ।

ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, "সুপ্রিম কোর্টকে আমরা বিশ্বাস করি, সম্মান করি। মনে করি বিচার ব্যবস্থা এখনও নিরপেক্ষ আছে। তবে কোনও রায় যদি আমার পছন্দ না হয়, তাহলে তার সমালোচনা করার অধিকার সংবিধানে আছে।"

এই প্রসঙ্গেই অভিষেক বলেন বিজেপির কথা। তাঁর দাবি, বিজেপি বারবার বাংলার সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করে থাকে। এই ক্ষেত্রেও নাকি তার প্রতিফলন দেখা গিয়েছে। বিজেপির বাংলার মানুষের প্রতি আচরণের প্রতিফলন দেখতে পেয়েছেন বলে দাবি অভিষেকের।

কেন এমন মনে হচ্ছে তাঁর? উদাহরণ হিসেবে অভিষেক বলেন, কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বলে ৫৯ লক্ষ জব কার্ড হোল্ডারের টাকা আটকে দেওয়া হয়েছে, আবাস যোজনার টাকা আটকে দেওয়ার কথাও বলেন তিনি। অভিষেকের বক্তব্য, আবাস যোজনায় যদি ১০০০ জনও অন্যায় করে থাকে, তাহলে তাদের শাস্তি হোক, কিন্তু তাই বলে ১৭ লক্ষ লোকের বাড়ি তৈরি আটকে থাকবে কেন! অভিষেক বোঝাতে চাইলেন, অযোগ্যদের জন্য যোগ্যরা কেন চাকরি হারাবে?

Abhishek Banerjee: শান্তিশৃঙ্খলা বজায় রাখার বার্তা

এদিন অভিষেক ওয়াকফ আইন বাতিলের দাবিতে যে প্রতিবাদের নামে বাংলা জুড়ে তাণ্ডব চলছে তা নিয়েও বার্তা দেন। একই সঙ্গে বিজেপিকেও তোপ দাগেন। বলেন, উন্নয়নে না পেরে ধর্মের নামে বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে। বাংলার সৃষ্টি কৃষ্টি বজায় রাখার আবেদন রাখেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+