Abhishek Banerjee: '২০২১ সালের চেয়েও খারাপ পরিণতি হবে', রাজভবন থেকে বেরিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

এজেন্সি প্রয়োগ করে ফাঁকা মাঠে গোল দিতে চাইছে বিজেপি। কিন্তু ফাঁকা মাঠেও গোল দিতে পারবে না তারা। চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি বিজেপিকে নিশানা করে বলেছেন , যত ইচ্ছে জেলে ঢোকা ফাঁকা মাঠেও গোল পোস্টের দিকে বল নিয়ে যেতে পারবে না বিজেপি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, ২০২১ সালের চেয়েও খারাপ পরিণতি হবে বিজেপির। তিনি বলেছেন সেকারণেই এখনও পর্যন্ত ডায়মন্ড হারবারে প্রার্থী দিতে পারছে না বিজেপি। হেমন্ত বিশ্বশর্মা দেড়মাস ডায়মন্ড হারবারে পড়ে থেকেও কিছু করতে পারেনি। উল্টে বিজেপি আরো বেশি ব্যবধানে হেরেছিল। এবারও তাই হবে বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি।

Abhishek Banerjee

প্রসঙ্গত উল্লেখ্য আজ আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। আলুওয়ালিয়াকে সেই কেন্দ্রে প্রার্থী করেছে গেরুয়া শিবির। কিন্তু ডায়মন্ডহারবার কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। কে হবেন প্রার্থী তা নিয়ে এখনও পরিকল্পনা চলছে গেরুয়া শিবিরে। অভিষেকের সঠিক প্রতিপক্ষ কে হতে পারে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

এদিন অমিত শাহকেও টার্গেট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন বালুরঘাটকে বেলুড়ঘাট বলছেন অমিত শাহ। তিনি জানেন না যেখানে প্রচার করতে আসছেন সেই জায়গার নাম। আর সুকান্ত মজুমদারের ক্ষমতা নেই সেটােক শুধরে দেওয়ার। কারণ সেটা করতে গেলে সুকান্ত মজুমদারের চাকরি চলে যাবে বলে মন্তব্য করেছেন তিনি।

এনআইএ-র এসপি ধনরাম সিংয়ের ভিডিও তাঁরা সুপ্রিম কোর্টে জমা দেবে বলে জানিয়েছেন। ভোটের বাজারে এই নিয়ে বাজার গরম করতে তাঁরা চান না। সেকারণে সরাসরি সুপ্রিম কোর্টে এই সিসিটিভি ফুটেজ তাঁরা জমা দেবেন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে জলপাইগুড়ির দুর্গতদের যেভাবে বঞ্চিত করা হচ্ছে তা নিয়ে পরবর্তী কালে তাঁরা রাষ্ট্রপতির কাছেও যাবেন বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সরসরি বিজেপির এজেন্সি প্রয়োগ নিয়ে নিশানা করেছেন। তিনি অভিযোগ করেছেন যাঁরা দুর্নীতি করে বিজেপিতে গিয়ে যোগ দিচ্ছেন তাঁরা সব দিক দিয়ে পার পেয়ে যাচ্ছেন। যাঁরা বিজেপির কাছে মাথা নোয়াচ্ছেন না তাঁদের বেছেবেছে জেলে ভরা হচ্ছে। এটা বেশিদিন চলবে না মনুষ এর জবাব দেবে। বাংলার মানুষকে যেভাবে বঞ্চিত করছে বিজেপি তার জবাব তারা পাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+