Abhishek Banerjee: নোটিশ দিয়েছে ভালো করেছে, নির্যাস মাইনাস টু! সাড়ে ৯ ঘণ্টা জেরা শেষে বললেন অভিষেক

Abhishek Banerjee: জিজ্ঞাসাবাদের নির্যাস -২! ইডির দফতর থেকে বেরিয়ে এমনটাই বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজ বুধবার নিয়োগ দুর্নীতিতে প্রায় সাড়ে ৯ ঘণ্টা জেরা করা হয় তাঁকে। আর জেরা পর্ব শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আর সেখান থেকে জিজ্ঞাসবাদ নিয়ে তাঁর বার্তা, আগে ছিল শূন্য! আজ জিজ্ঞাসাবাদের নির্যাস -২। ধূপগুড়ির হারের জ্বালা মেটাতেই তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডেকে পাঠিয়েছে বলেও দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা জেরা পর্ব শেষে সিজিও কমপ্লেক্সের বাইরেই সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সেখান থেকে একাধিক ইস্যুতে কথা বলেন তিনি।

Abhishek Banerjee

একই সঙ্গে তাঁকে গ্রেফতারের চ্যালেঞ্জও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, আমাকে গ্রেফতার করুক। আমাকে গ্রেফতার করলেই আমার দেওয়া বয়ান আদালতে জমা দিতে হবে। মানুষ জানতে পারবেন আমি কি বলেছি। এমনকি হাইকোর্টে এই সংক্রান্ত মামলায় বয়ান আদালতের কাছে জমা দেওয়ার আবেদন জানান অভিষেক।

একই সঙ্গে ইডি এবং সিবিআইয়ের তদন্ত নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নারদা এবং সারদা প্রসঙ্গ টেনে আনেন তিনি। বছরের পর বছর কেটে গেলেও মানুষ সারদায় টাকা পায়নি। ট্রায়ান শুরু হয়নি। আর তা বলতে গিয়ে এদিন নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বলেন, প্রায় ১৪ মাস হল পার্থ গ্রেফতার হয়েছেন। তার পর কী হয়েছে বলুন। ঠিক মতো তদন্ত চলছে না বলেও অভিযোগ তাঁর। তবে দীর্ঘ ২৪ ঘণ্টা-৪৮ ঘণ্টা কিংবা দীর্ঘ চার দিন জেরা করলেও মেরুদন্ড বিক্রি হবে না বলে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো।

তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, বশ্যতা স্বীকার করতে জানি না। তবে ইডিকে আমি দোষ দিই না। ওঁরা কর্মী মাত্র। নির্দেশ পালন করাই ওঁদের কাজ। তবে তদন্তে সবরকম ভাবে সাহায্য করার কথা বলেন অভিষেক। তাঁর কথায় আমি কোথাও যাচ্ছি না। এখানেই আছি। সবরকম ভাবে তদন্তে সাহায্য করব।

এদিন তাৎপর্যপূর্ণ ভাবে অভিষেক তাঁর বক্তব্যে ফেলুদা আর জটায়ুর তত্ত্ব তুলে ধরেন। বলেন, ছোটবেলায় ফেলুদার গল্প পড়েছি। ফেলুদা আর জটায়ুর মধ্যে তফাৎ দৃষ্টিভঙ্গির। কেন্দ্রীয় সংস্থার তদন্ত জটায়ুর মতো। অন্যদিকে লিপস এন্ড বাউন্ডসে ১০ পয়সার দুর্নীতি হয়েছে তেমন প্রমাণ করারও চ্যালেঞ্জ ইডিকে ছুঁড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+