প্রকাশ্যে দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন দেব, তড়িঘড়ি সাংসদকে নিয়ে বৈঠকে বসছেন অভিষেক
দলের নেতাদের দুর্নীতি নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন সাংসদ অভিনেতা দেব। স্বাভাবিক ভাবেই অস্বস্তি বেড়েছে শাসক দলের অন্দরে। দেব প্রকাশ্যেই ইঙ্গিত দিয়েছেন দুর্নীতি করে পার পেয়ে যাচ্ছেন অনেকে। এই রাজনীতি তিনি করতে চান না। দেবের এই বক্তব্যের পরেই জল্পনা শুরু হয়ে গিেয়ছে।
আগামীকাল তড়িঘড়ি অভিনেতা দেবকে বৈঠকে ডাকলেন অভিেষক। সূত্রের খবর দেবে দুর্নীতি িনয়ে যে মন্তব্য করেছেন তা নিয়েই এই বৈঠক ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনই খবর পাওয়া যাচ্ছে। কারণ দেবের হঠাৎ করে এই দুর্নীতি নিয়ে মুখ খোলায় অস্বস্তিতে পড়েছে শাসকদল তাতে কোনও সন্দেহ নেই।

গতকাল ছিল লোকসভায় শেষ দিন অভিনেতা দেবে। লোকসভা অধিবেশনে যোগ দিতে যাওয়ার আগে থেকেই অভিনেতা দেবকে নিয়ে জল্পনা শুরু হয়েছিল। দেবকে নাকি কোন বিজেবি নেতার সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছে। সেই ভিডিও ভাইরাল হয়েছিল। তারপরেই সংসদ ভবনে অধিবেশনে যোগ দিয়েছিলেন তারকা সাংসদ।
গতকাল সংসদে বক্তব্য রাখতে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সংসদে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দেব আর্জি জানিয়েছেন ঘাটালের মানুষ বহু বছর ধরে ঘাটার মাস্টার প্ল্যানের রূপায়ণের অপেক্ষা করছে। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তাবয়ান না হওয়ার কারণে সেখানকার বাসিন্দারা বছরের বছর ধরে বন্যার মতো সমস্যা মধ্যে পড়তে হয় তাঁদের।
অভিনেতা দেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ জানিয়েছেন তিনি যেন ঘাটালের মানুষের স্বার্থে যেন ঘাটালের মাস্টার প্ল্যান যেন কার্যকর করা হয়। সেই সঙ্গে তিিন নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানিয়েছেন আবার মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছিলেন। সংসদ ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন দেব। তিনি বলেছিলেন এখন রাজনীতি হচ্ছে সেটা একেবারেই তিনি মেনে নিতে পারছেন না। এই রাজনীতি থেকে দূরেই থাকতে চান তিনি। সামনের লোকসভা নির্বাচনে তিনি লড়বেন কিনা সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছেন।
দেবের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগও উঠেছিল। কয়লাপাচারের টাকা দিয়ে তিনি ছবি তৈরি করছেন বলে অভিযোগ করেছিলেন বিজেপি নেতা িহরণ। এমনকী ইডি কয়লা পাচার কাণ্ডে দেবকে েডকে জেরাও করেছিল কয়েকবার। তারপরে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা বলেন দেব।
আগামীকাল বিকেল ৪টে নাগাদ অভিষেকের অফিস ক্যামাকস্ট্রিটে দেবকে বৈঠকে ডেকেছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। হঠাৎ করে দেবের এই রাজনীতি এবং দুর্নীতি িনয়ে মন্তব্যের জেরেই এই জরুরি বৈঠক বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। দেবের বেশ কিছু মন্তব্য তৃণমূলে অস্বস্তি বাড়িয়েছে।












Click it and Unblock the Notifications