কী ভাবে বিজেপিকে পরাস্ত, চ্যালেঞ্জ নিলেন অভিষেক
বিজেপি পরাস্ত করার উপায় বাতলে দিলেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুরে তিনি বলেন,
বিজেপি পরাস্ত করার উপায় বাতলে দিলেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুরে তিনি বলেন,প্রথম দফায় মাজা ভেঙেছি, দ্বিতীয় দফায় হাত ভাঙব, তৃতীয় দফায় পা ভাঙব, চতুর্থ দফায় কোমর আর পঞ্চম দফায় মুখ ভাঙবেন। মোদীকে আক্রমণ করে তিনি বলেন,২৩ মে বাংলার মানুষ এমন মারবে যে, উঠে দাঁড়াতে পারবেন না।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণে উঠে আসে জিএসটি, নোট বাতিলের প্রসঙ্গও। তাঁর অভিযোগ পাঁচ বছরের বিভিন্ন সময়ে কখনও জিএসটি, কখনই নোট বাতিলের নামে অত্যাচার চালানো হয়েছে। সভায় আসা কর্মী সমর্থকদের তাঁর প্রশ্ন, জিএসটির সুবিধা পেয়েছেন, কালো টাকা ধ্বংস হয়েছে?
এই সময় তিনি বলেন, প্রথম দফায় মাজা ভেঙেছি, দ্বিতীয় দফায় হাত ভাঙব, তৃতীয় দফায় পা ভাঙব, চতুর্থ দফায় কোমর আর পঞ্চম দফায় মুখ ভাঙবেন। মানুষ গণতান্ত্রিকভাবে জবাব দেবেন বলেও জানান অভিষেক।
অভিষেক বলেন মোদীর এত অহংকার যে মানুষকে মানুষ বলে মনে করেন না। ২৩ মে বাংলার মানুষ এমন মারবে যে, উঠে দাঁড়াতে পারবেন না। তিনি ঘুরে দাঁড়াতে পারবেন না বলেও মন্তব্য করেন অভিষেক।












Click it and Unblock the Notifications