সুদীপ্তে'র চিঠির পরেও কেন ডাক নয় শুভেন্দুকে! সিবিআইয়ের নিরপেক্ষতার প্রমাণ চাইলেন অভিষেক
সুদীপ্তে'র চিঠির পরেও কেন ডাক নয় শুভেন্দুকে! সিবিআইয়ের নিরপেক্ষতার প্রমাণ চাইলেন অভিষেক
গত কয়েকদিন আগেই বোমা ফাটিয়েছেন সুদীপ্ত সেন। আর এরপরেই নতুন করে ফের একবার সংবাদ শিরোনামে সারদা। সুদীপ্ত সেনে'র দাবি, শুভেন্দু অধিকারীকে তিনি লক্ষাধিক টাকা দিয়েছেন। আর এরপরেই রাজ্য-রাজনীতি নয়া বিতর্ক। অবিলম্বে শুভেন্দু অধিকারীকে ডেকে জেরা করতে হবে সিবিআইকে। এই দাবিতে সরব হয়েছে তৃণমূল। ইতিমধ্যে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে এই বিষয়ে দ্বারস্থও হয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে এবার সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে
সামনেই ২১ শে জুলাই। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে মানুষ কলকাতায় আসতে শুরু করেছে। করুণাময়ী'র সেন্ট্রাল পার্কে কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আজ সেই প্রস্তুতি খতিয়ে দেখতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর সেখানে মোদী সরকারকে একাধিক ইস্যুতে আক্রামন করেন। পাশাপাশি সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। বলেন, একটা লোক চিঠি লিখে আদালতে অভিযোগ জানাল। সাংবাদিককেও বলেছেন সুদীপ্ত সেন। গ্রেফতারি তো ছেড়ে দিন, এরপরেও শুভেন্দু অধিকারীকে একবারও ডাকা হল না। কেন? সিবিআইকে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে বলে দাবি অভিষেকের। কেন তৃণমূল থেকে ডাকা হবে? প্রশ্ন তাঁর।

তৃণমূল মাথা নত করেনি।
বলে রাখা প্রয়োজন, শুক্রবারই রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে তলব করা হয়েছে। ডাকা হয়েছে আরও এক তৃণমূল বিধায়ককে। সেই বিষয়েও কড়া প্রতিক্রিয়া দিয়েছেন অভিষেক। বলেন, তৃণমূল মাথা নত করেনি। আর সেই কারণেই বারবার তলব করা হচ্ছে। যে প্রতিবাদ করছে তাঁর বিরুদ্ধে এজেন্সি এগিয়ে দেওয়া হচ্ছে। আমরা রাস্তায় আছি। প্রতিবাদ করছি। মাথা নত কখনই করব না। হুঁশিয়ারি অভিষেকের। ২১ শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই গন আন্দোলনে নামার হুঁশিয়ারি তাঁর। কয়লা চুরি গেলে দায়িত্ব ইসিএল কর্তাদের, দায়িত্ব সিআইএসএফের। কেন মলয় ঘটকলে ডাকছে। দেড় বছর ধরে চলছে।

জরুরি অবস্থার থেকেও খারাপ
বর্তমান দেশের অবস্থা জরুরি অবস্থার থেকেও খারাপ। মোদী সরকারকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গ্যাস থেকে পেট্রোলের দাম হু হু করে বাড়ছে। এমনকি কেরোসিনের দামও বাড়ছে। ফলে সাধারণ মানুষ না গ্যাসে না কেরোসিনা রান্না করতে পারবে বলে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে বাংলার প্রাপ্য মিটিয়ে দেওয়ার কথা বলেন তিনি। জানান, ৯৭ হাজার কোটি টাকা আটকে রাখা হয়েছে বলে দাবি অভিষেকের।

শব্দ নিয়েও মন্তব্য-
এদিন অভিষেক সাংসদ শব্দের ব্যবহার নিয়েও কথা বলেন। জানান, ইচ্ছামতো চলছে ওরা। সাংসদের কি প্রয়োজন। এছাড়াও সিংহের মূর্তি পরিবর্তন নিয়েও মোদী সরকারকে এদিন একহাত নেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।












Click it and Unblock the Notifications