Abhishek Banerjee: আগেই সম্পত্তির হিসাব দিয়েছি! বারবার কেন তলব? ফাঁস করলেন অভিষেক
Abhishek Banerjee: সমস্ত সম্পত্তির হিসাবে প্রথম হাজিরাতেই ইডিকে দেওয়া হয়েছে! সংবাদমাধ্যমের কাছে স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় গত কয়েকদিন আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মুখোমুখি হন তৃণমুলের সেকেন্ড ইন কমান্ড।
প্রায় ৯ ঘণ্টা তাঁকে জেরা করা হয়। এরপর অভিষেকের সমস্ত সম্পত্তির হিসাব তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। স্থাবর-অস্থাবর সমস্ত তথ্য দিতে বলা হয়েছে। আর তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। আর এর মধ্যেই এই বিষয়ে মুখ খুললেন অভিষেক (Abhishek Banerjee)।

]এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ইতিমধ্যে ইডিকে আমার সম্পত্তির সমস্ত হিসাব দিয়েছি। শুধু ইডি নয়, সিবিআই আমাকে এবং আমার স্ত্রীকে একাধিকবার তলব করেছে। এই প্রসঙ্গে হিসাবও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো।
তাঁর (Abhishek Banerjee) কথায়, গত কয়েক বছরে আমি ৫ বার হাজিরা দিয়েছি তদন্তকারী সংস্থার সামনে। এমনকি আমার স্ত্রীও চারবার হাজিরা দিয়েছে। এমনকি প্রথম যখন হাজিরা দিই, সেই সময়েই সম্পত্তি ও ব্যাঙ্কের লেনদেনের সব তথ্য তদন্তকারী সংস্থার কাছে জমা দেওয়া হয় বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি স্থাবর ও অস্থাবর সম্পত্তির সমস্ত হিসাবও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিকমহল। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের (Abhishek Banerjee) সঙ্গে লিপস এন্ড বাইন্সের অফিসে তল্লাশি চালিয়েছে। সেখান থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে পান বলেই দাবি তদন্তকারী সংস্থার। এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। প্রায় ৯ ঘণ্টা তাঁকে জেরা করা হয়। জেরাপর্ব শেষে অভিষেক জানান, নিটফল মাইনাস ২। এমনকি আগামিদিনেও ডাকবে বলে ইঙ্গিত করেন তিনি।
এই প্রসসঙ্গে অভিষেককে জিজ্ঞেস করে সংবাদমাধ্যম। তিনি (Abhishek Banerjee) জানান, উপর মহলের চাপের জেরে বারবার ডাকা হচ্ছে। একই প্রশ্ন করা হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে করা হচ্ছে। এমনকি গত দু'বছর আগেও যে প্রশ্ন করা হয়, এখনও তাই করা হচ্ছে বলে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ভাইপোকে বারবার তলব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতাও বারবার সরব হয়েছেন। আর পুরো বিষয়টিকেও প্রতিহিংসা বলে ব্যাখ্যা করেছেন।












Click it and Unblock the Notifications