Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পানিহাটিতে প্রদীপের বাড়ি গিয়ে হুঙ্কার ও নিদান অভিষেকের, কোচবিহারে SIR আতঙ্কে আত্মহত্যার চেষ্টা, দাবি তৃণমূলের

পানিহাটিতে এনআরসি আতঙ্কে প্রদীপ কর আত্মহত্যা করেছেন বলে তৃণমূলের দাবি ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তারই মধ্যে আজ ওই প্রয়াত ব্যক্তির বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এরপর সেখানে দাঁড়িয়ে অভিষেক দাবি করেন, প্রদীপ করের পরিবারের সঙ্গে কথা বলার সময়েই তিনি জানতে পেরেছেন এসআইআরের আতঙ্কে কোচবিহারের একজন আত্মহত্যার চেষ্টা করেছেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঈশ্বরের কাছে তাঁর সুস্থতাও প্রার্থনা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অভিষেক বলেন, সারা বাংলায় একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। এই স্লোগান তুলে কাল পানিহাটিতে মিছিলের ডাক দেন অভিষেক। জানান, প্রদীপ করের পরিবারের পাশে তিনি থাকবেন এবং ফের পানিহাটিতে তিনি আসবেন। অভিষেক বলেন, যদি স্থানীয় বিজেপি নেতারা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) বা এনআরসির জন্য কারও বাবা-মায়ের জন্ম শংসাপত্র চায়, তবে তাঁদের ঘেরাও করে 'বেঁধে রাখতে' হবে।

প্রদীপ করের মৃত্যুকে সরাসরি এসআইআর-এর সঙ্গে যুক্ত করে অভিষেক দাবি করেন, বিজেপি এবং নির্বাচন কমিশনের তৈরি করা উদ্বেগই তাঁকে এমন চরম পদক্ষেপ নিতে বাধ্য করেছে। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে 'আতঙ্কের পরিবেশ' সৃষ্টির জন্য দায়ী করেন এবং তাঁদের বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপের দাবি জানান।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "এনআরসি ও এসআইআর নিয়ে উদ্বেগের কারণেই প্রদীপ করের মৃত্যু হয়েছে। অমিত শাহ ও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা উচিত।" তিনি প্রশ্ন তোলেন, সাধারণ নাগরিকদের কাছে যে নথি চাওয়া হচ্ছে, তাঁরা নিজেরাই কি তা দেখাতে পারবেন?

অভিষেকের সঙ্গে প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা করেন সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক নির্মল ঘোষ এবং যুব নেতা দেবরাজ চক্রবর্তী। তৃণমূল নেতারা জানান, প্রদীপ করের মৃতদেহের কাছে পাওয়া হাতে লেখা চিরকুটে নথিপত্রের প্রয়োজনীয়তা এবং বাদ পড়ার ভয় প্রকাশ পেয়েছে। পরে অভিষেক বিজেপির নথি চাওয়ার তীব্র সমালোচনা করে বলেন, "পরেরবার যখন স্থানীয় বিজেপি নেতারা আপনার এলাকায় আসবেন, তাঁদের থামান এবং তাঁদের বাবা-মায়ের শংসাপত্র দেখাতে বলুন। তাঁদের একটি গাছ বা ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে রাখুন এবং বলুন যে, তাঁরা তাঁদের বাবা-মা ও দাদু, ঠাকুমার নথি না দেওয়া পর্যন্ত মুক্তি পাবেন না।" তিনি স্পষ্ট করে দেন, "আমরা সহিংসতায় বিশ্বাস করি না। তাঁদের মারবেন না, যদি তাঁরা আপনার বাবা-মায়ের জন্ম শংসাপত্র চায় তবে কেবল বেঁধে রাখুন।"

এদিকে, আজই তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে, কোচবিহারের এক ৬৩ বছর বয়সী ব্যক্তি বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়ায় হয়রানির ভয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। এই ঘটনায় বিজেপি এবং নির্বাচন কমিশনকে (EC) রাজ্যজুড়ে আতঙ্ক সৃষ্টির জন্য অভিযুক্ত করেছে তৃণমূল।

পুলিশ জানিয়েছে, দিনহাটার জিতপুর এলাকার বাসিন্দা খইরুল শেখ নামের ওই ব্যক্তি বিষ খেয়েছেন। জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ভুলভাবে নথিভুক্ত হওয়ায় তিনি দুশ্চিন্তায় ছিলেন। বর্তমানে তিনি কোচবিহার জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ভুলভাবে নথিভুক্ত হওয়ার পর থেকে তিনি কয়েকদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন। তবে খইরুলের অবস্থার উন্নতি হলে আত্মহত্যার চেষ্টার সঠিক কারণ জানা যাবে।

তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, "দুটি জীবন। দুটি বিয়োগান্তক ঘটনা। একটিই কারণ। বিজেপির ঘৃণার রাজনীতি। আরও কত জীবন গেলে, নরেন্দ্র মোদী আপনি নাগরিকত্বকে অস্ত্র বানানো বন্ধ করবেন?"

তৃণমূল নেতা পার্থ প্রতিম রায় অভিযোগ করেছেন যে, কোচবিহারের প্রাক্তন ছিটমহলবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। তিনি দাবি করেন, তাঁরা নিজেদের জমিতে 'বহিরাগত' হিসেবে চিহ্নিত হওয়ার ভয় পাচ্ছেন। তিনি বলেন, "কমিশনকে এর দায়িত্ব নিতে হবে। পরপর দুটি ঘটনা প্রমাণ করে SIR কিভাবে জীবনকে প্রভাবিত করছে।"

বিজেপি এই অভিযোগগুলো খারিজ করে বলেছেন, SIR প্রক্রিয়াটি ভোটার তালিকা পরিষ্কার করার একটি নিয়মিত কাজ। একজন স্থানীয় বিজেপি নেতা বলেছেন, "এই অভিযোগগুলি ভিত্তিহীন। তৃণমূল প্রতিটি ঘটনাকে রাজনৈতিক মোড় দিতে চাইছে।" নির্বাচন কমিশন এই বিতর্ক নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি। পুলিশ জানিয়েছে, চলমান যাচাইকরণ অভিযানের সঙ্গে এই দুটি ঘটনার কোনও যোগসূত্র আছে কিনা, তা জানতে তদন্ত চলছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+