দুর্নীতির সঙ্গে আপোস না! মন্ত্রিত্বের পর তৃণমূলের সব পদ থেকে অপসারিত পার্থ
দুর্নীতি'র সঙ্গে কোনও আপোস নয়। তা সেই যতবড়ই নেতা হোক না কেন। দল ব্যবস্থা নেবেই। আর এরপরেই তৃণমূলের সবথেকে অপসারিত করা হল পার্থ চট্টোপাধ্যায়কে। তৃণমূল মহাসচিব সহ পাঁচটি পদে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সব পদ থেকেই অপসারণ বলে
দুর্নীতি'র সঙ্গে কোনও আপোস নয়। তা সেই যতবড়ই নেতা হোক না কেন। দল ব্যবস্থা নেবেই। আর এরপরেই তৃণমূলের সবথেকে অপসারিত করা হল পার্থ চট্টোপাধ্যায়কে। তৃণমূল মহাসচিব সহ পাঁচটি পদে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সব পদ থেকেই অপসারণ বলে জানিয়েছেন অভিষেক।
তদন্ত যতদিন চলবে ততদিন দল থেকে সাসপেন্ড থাকবেন বলে জানিয়েছেন তিনি। তবে এই টাকা দলের টাকাওয় বলে এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আজ শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক হয়
একের পর এক ফ্ল্যাট থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। গত কয়েকদিন আগেই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে প্রায় ২২ কোটি টাকা উদ্ধার হয়। আর এরপরেই গতকাল বুধবার রাতে বেলঘরিয়ার আরও একটি ফ্ল্যাট থেকে প্রায় ২৮ কোটি টাকা উদ্ধার হয়। যা নিয়ে রীতিমত সরগরম রাজ্য রাজনীতি। আর এরপরেই শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডাকেন অভিষেক। যেখানে ফিরহাদ হাকিম সহ শীর্ষ নেতৃত্বের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন।

অবস্থান স্পষ্ট করলেন অভিষেক
তৃণমূল দুর্নীতিকে রেয়ত করে না। তা সে যত বড় বিধায়ক কিংবা মন্ত্রী হোক না কেন। আর এরপরেই তৃণমূলের সব পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে অপসারণ করার কথা জানান অভিষেক। তবে রাজনৈতিক প্রতিহিংসা কিনা সেটা পার্থবাবু বলতে পারবেন, বলে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে তাঁর মতে, আমাদের কাছে যা তথ্য উঠে এসেছে তাতে প্রতিহিংসার রাজনীতি মনে হচ্ছে। কিন্তু বেনিফিট অফ ডাউট মানুষকে দেব বলে মন্তব্য তৃণমূল সেকেন্ড ইন কমান্ড। তাঁর মতে, তৃণমূল কংগ্রেস মানুষের দল, জনগণের দল। সরকার আসবে সরকার যাবে। নেতা বদলাবে। কিন্তু, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা আমরা করতে পারব না বলে মন্তব্য অভিষকের। তাঁর মতে, বিশ্বাস এক বারই তৈরি হয়।

নির্দোষ কিনা তিনিই বলতে পারবেন
তবে পার্থ চট্টোপাধ্যায় নির্দোষ কিনা সেটা তিনিই বলতে পারবেন বলে মন্তব্য অভিষেক। তবে বিচার ব্যবস্থার দরজা তাঁর জন্যে খোলা। যদি কেউ কিছু করে না থাকে তাহলে তাঁকে বিচার ব্যবস্থার মাধ্যমে প্রমাণ করে সসম্মানে দলে ফিরে আসতে পারবেন। তবে আগামী তৃণমূলর মহাসচিবকে কে হবেন তা ওয়ার্কিং কমিটির মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন বলে জানিয়েছেন অভিষেক। তবে টাকা তৃণমূলের নয় বলে জানিয়েছেন তিনি। অভিষেকের মতে, যদি দলের টাকা হত তাহলে তো অফিস কিংবা তৃণমূল নেতারবাড়ি থেকে উদ্ধার হতো। তবে এক্ষেত্রে টাকার উৎস কি তা আমরা জানতে চাই বলে দাবি তৃণমূল নেতার।

বিজেপিকে আক্রমণ
শুধু পার্থ চট্টোপাধ্যায়কে অপসারণ করা নয়। একই সঙ্গে দিন বিজেপিকেও আক্রমণ করেন অভিষেক। বলেন, যাঁরা যুক্ত, আগে তৃণমূলে ছিল, এখন বিজেপিতে গেছে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। বিজেপির জন্যে আলাদা আইন হতে পারে না বলে মন্তব্য অভিষেকের। এমনকি বিজেপিতে গেলেই ওয়াশিং মেশিন হয়ে যাবে তা ঠিক নয় বলে দাবি তাঁর।












Click it and Unblock the Notifications