Abhishek Banerjee: তীব্র হল আন্দোলন! রাজভবনের সামনেই রাতভর অবস্থানে অভিষেক

Abhishek Banerjee: বকেয়ার দাবিতে আন্দোলন আরও তীব্র করল তৃণমূল! রাজভবনের বাইরে রাতভর ধর্নায় বসার ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সিভি আনন্দ বোস দেখা না করা পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি। তবে আন্দোলনে শামিল হতে বিভিন্ন দূর থেকে মানুষ এদিন শামিল হন। প্রয়োজনে তাঁরা ফিরে যেতে পারেন বলে জানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমাণ্ড।

দিল্লিতে দাঁড়িয়ে রাজভবন অভিযানের ডাক দেন অভিষেক (Abhishek Banerjee) । সেই মতো আজ দুপুর ২টোর পর থেকে শুরু হয় মিছিল। যদিও বৃহস্পতিবার সকালেই উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছেন রাজ্যপাল বোস। আর সেখান থেকেই শোনা যাচ্ছে দিল্লি উড়ে গিয়েছেন তিনি।

Abhishek Banerjee

হঠাত কেন দিল্লি সফর তা স্পষ্ট নয়। তবে তৃণমূলের দাবি, তৃণমূলের এহেন অভিযানকে ভয় পেয়েছেন রাজ্যপাল। আর সেই কারনেই পালিয়ে গিয়েছেন। আর এই বিষয়টিকে তুলে ধরেই এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ শানান। বলেন, গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিং পালিয়ে গিয়েছেন। প্রতিমন্ত্রীও পালিয়ে যান। রাজ্যপালও পালিয়ে গিয়েছেন বলে কটাক্ষ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের।

কেন এভাবে বিজেপি নেতারা পালিয়ে বেড়াচ্ছেন? তা নিয়েও প্রশ্ন তোলেন। তবে তিনি সবার সামনে আছেন বলেই মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে ২০ লক্ষ মানুষকে দিয়ে কেন্দ্রীয় সরকার কাজ করিয়েছে কিনা তা রাজ্যপালের কাছ জানতে চাইবেন বলে জানান অভিষেক। আর তা যদি করিয়ে থাকে তাহলে কেন পারিশ্রমিক আটকে রাখা হয়েছে।

আর তা কোন আইনে আটকে রাখা হয়েছে তা জানতে চাইবেন বলেই জানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। শুধু তাই নয়, এই প্রশ্নগুলি যাতে কেন্দ্রের কাছেও উনি রাখেন সে বিষয়েও আবেদন জানাবেন বলেই জানিয়েছেন তিনি।

শুধু তাই নয়, রাজ্যপাল যতক্ষণ না দেখা করবেন ততক্ষণ বসে থাকবেন বলেই জানিয়েছেন অভিষেক। তাঁর কথায়, বিজেপি নেতারা যখন তখন দেখা করতে পারে। আমরা বারবার মেল করা সত্ত্বেও কেন দেখা করবে না? শান্তিপূর্ণভাবেই এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন মমতা ভাইপো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+