মহাত্মা গান্ধীর জন্মদিনে রাজঘাটে অভিষেক-মমতা! তৃণমূলের বিকল্প কর্মসূচি ঘোষণা
দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্ম বার্ষিকীতে রাজঘাটে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্যরা। এরপর তাঁরা অন্য নেতাদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করবেন।
২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন। কিন্তু তারপর থেকে বারে বারে দিল্লি পুলিশকে চিঠি দিয়ে কর্মসূচি পালনের অনুমতি চাওয়া হলেও, তা পায়নি তৃণমূলের কংগ্রেস। তাই এবার বিকল্প কর্মসূচির ঘোষণা করল পশ্চিমবঙ্গের শাসক শিবির।

রবিবার তৃণমূলের বিকল্প কর্মসূচির ঘোষণা করেছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই কর্মসূচি কীভাবে রূপায়িত হবে, তার বলেছেন রাজ্যের দুই মন্ত্রী শশী পাঁজা এবং প্রদীপ মজুমদার।
তৃণমূলের বিকল্প কর্মসূচিতে বলা হয়েছে, গান্ধী জয়ন্তীর দিন ৫০ হাজার লোক নয়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতিরা রাজঘাটে প্রার্থনায় বসবেন।
তৃণমূলের তরফে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে। রাজঘাটে প্রার্থনার পরে সবাই মন্ত্রীর সঙ্গদে সাক্ষাৎ করতে চান। ৫০ হাজার লোক নয়, ৫০ লক্ষ চিঠি নিয়ে তাঁরা মন্ত্রীর সঙ্গে দেখা করবেন। মূলত রাজ্যে যাঁরা ১০০ দিনের কাজ করেও টাকা পাননি, তাঁরাই এই চিঠি পাঠাচ্ছেন।
তবে এবারই প্রথমবার নয়, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের সাংসদরা ১০০ দিনের কাজের টাকা আদায়ে কথা বলতে গিয়ে মন্ত্রীর দেখা না পেয়ে ফিরে এসেছিলেন।
প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ১০০ দিনের প্রকল্পের টাকা আটকে রাখা-সহ বিভিন্ন প্রকল্পে বঞ্চনার অভিযোগ করে দিল্লির রাজপথে সরব হওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। পরবর্তী সময়ে দিল্লি পুলিশের কাছে আবেদন করা হলেও, একাধিকবার কর্মসূচিতে অনুমতি মেলেনি।
গত শনিবার ফের একবার তৃণমূলের তরফে দরিয়াগঞ্জ পুলিশের ডিসিকে চিঠি নিয়ে ২ ও ৩ অক্টোবর যন্তরমন্তরে সকাল ১০ টা থেকে সন্ধে ছটা পর্যন্ত ধর্নায় বসার অনুমতি চাওয়া হয়। এখনও পর্যন্ত তার কোনও উত্তর মেলেনি।












Click it and Unblock the Notifications