Abhishek Banerjee: ED হাজিরায় না, ১৫ পাতার চিঠি অভিষেকের, এবার কোন পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা
ইডির দফতরে হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকাল ১১টার মধ্যে তাঁকে হাজিরা িদতে বলা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তাঁকে হাজিরা দিতে দেখা যায় নি। তারপরেই জানা যায় ১৫ পাতার চিঠি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন তিনি হাজিরা দিতে পারবেন না।
অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠিতে জানিয়েছে গত কয়েক মাসের যে তথ্য ইডি তলব করেছে তা এই অল্প সময়ের মধ্যে দেওয়া সম্ভব নয়। তাছাড়া তিনি এখন নির্বাচনী কাজে ব্যস্ত রয়েছেন। সেকারণে ইডি হাজিরা দিতে পারছেন না। আজ তাঁর ভাঙড়ে নবজোয়াড় কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। মঙ্গলবার হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু হাজিরা দিলেন না তিনি। ইডিকে তিনি জানিয়েছেন দলীয় কাজে কলকাতার বাইরে রয়েছেন। তাই তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। তার উপরে সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার প্রচারেও ব্যস্ত রয়েছেন তিনি।
বেলা পর্যন্ত ইডিকে ইমেল মারফত কিছু না জানালেও পরে ১৫ পাতার একটি চিঠি তিনি দিয়েছেন। সেখানে তাঁর হাজিরা না দেওয়ার কারণ ব্যাখ্যা করে দিয়েছেন তিনি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই হাজিরা না দেওয়ার ঘটনায় কোন পথে এগোবে ইডি তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠানো হবে।

কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যাযের স্ত্রী রুজিরাকে তলব করেছিল ইডি। তাঁর বিদেশ সফরে বাধা দিয়ে তাঁকে বিমানবন্দর থেকে বাড়ি পাঠিয়ে দেয় ইডির আধিকারীকরা। তারপরেই তলব করা হয় রুজিরাকে। বেশ কয়েক ঘণ্টা জেরার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। তারপরেই আবার নিয়োগ দুর্নীতিতে তলব করা হয় অভিষেককে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন তাঁর নবজোয়ার কর্মসূচিতে বাধা দিতেই বারবার তাঁকে ইডি তলব করা হচ্ছে। এতে বিজেপির মদত রয়েেছ বলে প্রকাশ্যে অভিযোগ করেিছলেন তিনি। নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে েজরা করার ছাড়পত্র দিয়েছে হাইকোর্ট। তারপরেই সুপ্রিম কোর্টে রক্ষাকবচ চেয়ে মামলা করেছিলেন তিনি। কিন্তু তাতে রক্ষাকবচ মেলেনি। তারপরেই তাঁকে তলব করে ইডি।












Click it and Unblock the Notifications