Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিজেপির সিএএ শিবিরের ফাঁদে পা না দিতে বললেন অভিষেক, হিন্দুদের উদ্দেশে পাল্টা বড় বার্তা শুভেন্দুর

বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে মুসলিম বাদে বিভিন্ন ধর্মাবলম্বী যাঁরা এসেছেন তাঁদের এসআইআরের জন্য আগে নাম নথিভুক্ত করার পরামর্শ দিচ্ছে বিজেপি। বিশেষ করে মতুয়া ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে বিভিন্ন জেলায় হচ্ছে সিএএ শিবির।

যদিও এই শিবিরে নাম নথিভুক্ত না করার জন্য সকলকে অনুরোধ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও কাকদ্বীপ থেকে পাল্টা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

অমুসলিম উদ্বাস্তুদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আবেদন প্রক্রিয়া চলছে সিএএ শিবিরে। আজ কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "ওরা (বিজেপি) পশ্চিমবঙ্গে CAA ক্যাম্প করছে। আপনারা এতে জড়াবেন না। একবার যদি আপনারা এই ক্যাম্পগুলিতে যান এবং নাম নথিভুক্ত করেন, তাহলে আপনাদের পরিণতি অসমের ১২ লক্ষ হিন্দুর মতো হবে। আপনাদের সকলকেই একইরকমভাবে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে।"

জাতীয় নাগরিক পঞ্জি (NRC) এবং বিশেষ নিবিড় সংশোধনী (SIR)-এর ভয়ে রাজ্যে ৬টি আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করে অভিষেক বলেন, "গত সপ্তাহে SIR ঘোষণার পর থেকে গত কয়েকদিনে পশ্চিমবঙ্গ থেকে ৬টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। যারা এসআইআর করছে তারা ভারতের মানচিত্র জানে না। পশ্চিমবঙ্গের সঙ্গে মায়ানমারের সীমান্ত নেই। যে রাজ্যগুলির আছে সেখানে সিএএ হচ্ছে না। অসমে দাবি করা হয়েছে যে, তারা নাকি রোহিঙ্গাদের ধরে ফেলছে। তাহলে অসম থেকে ঠেলে না পাঠালে বাংলায় রোহিঙ্গারা আসবে কীভাবে?"

অভিষেক আরও বলেন, "আমরা শুরু থেকেই বলে আসছি যে, ভোটার তালিকা থেকে একজনও প্রকৃত ভোটারের নাম বাদ গেলে তৃণমূল কংগ্রেস এই আন্দোলন দিল্লিতে নিয়ে যাবে। আমরা আমাদের কথায় অটল আছি। যদি কোনও ভোটারের আইনি সহায়তার প্রয়োজন হয়, তৃণমূল কংগ্রেস তারও বন্দোবস্ত করবে। প্রয়োজনে আমরা এর জন্য একটি পৃথক আইনি সেল খুলব।"

যেভাবে বিজেপি নেতারা বিএলওদের গ্রেফতারির ভয় দেখাচ্ছেন সেই প্রসঙ্গে অভিষেক বলেন, "আমরা এই বিষয়টি ভারতের নির্বাচন কমিশনের নজরে এনেছি। কিন্তু কমিশন এখনও কোনও ব্যবস্থা নেয়নি। কমিশনের গেরুয়াকরণ হয়ে গিয়েছে। ২০০২ সালে যখন শেষবার পশ্চিমবঙ্গে SIR হয়েছিল, তখন পুরো প্রক্রিয়াটি শেষ করতে দুই বছর লেগেছিল। এবার কমিশন দুই মাসের মধ্যে প্রক্রিয়াটি শেষ করতে চাইছে। এটা কীভাবে সম্ভব?"

অভিষেক বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ভারতে যাঁরা জন্মেছেন তাঁদেরই শুধু ভোটাধিকার থাকবে। তাহলে লালকৃষ্ণ আদবানি, শান্তনু ঠাকুররা কীভাবে ভোট দিতে পারেন? বিজেপি তো মতুয়া সম্প্রদায়ের শান্তনু না সুব্রত ঠাকুরদের মতো জনপ্রতিনিধিদেরই আশ্বস্ত করতে পারছে না।

এর পাল্টা শুভেন্দু বলেন, তৃণমূল এটা বলছে যাতে হিন্দুরা সিএএ শিবিরে গিয়ে নাম লেখাতে না পারেন। তাহলে তাঁরা ভোট দিতে পারবেন না। যাতে সুবিধা হবে তৃণমূলের। সিএএ-র জন্য ৫০ হাজার মানুষ আবেদন করেছেন। রোজ ১৫-২০ হাজার মানুষ আবেদন করছেন। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারীর স্ত্রীকে সিএএ-র মাধ্যমে ১ মাসের মধ্যে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়েছে কেন্দ্র। তাঁকে জিজ্ঞাসা করুন, কোনও পরিষেবা বা সুবিধা থেকে তাঁকে বঞ্চিত করা হচ্ছে কিনা।

শুভেন্দু বলেন, তৃণমূলের কথা শুনবেন না। শুধু প্রধানমন্ত্রী আর নির্বাচন কমিশনের কথা শুনুন। সিএএতে আবেদনের নথি সিএএ-র সময় দিয়ে দিন। রাজ্যে কোথায় ডিটেনশন ক্যাম্প রয়েছে আর কাকে আটক করে সেখানে রাখা হয়েছে সেটাও জানতে চান শুভেন্দু। তিনি বলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কাল ভোরের মধ্যে যেখান দিয়ে এসেছে সেখানে চলে যাক। নাহলে ফেব্রুয়ারির পর তাদের চুলের মুঠি ধরে ফেরত পাঠানো হবে। নন্দীগ্রামেও চারজন ছিল। তারা ধরা পড়ায় ডিঙি নৌকায় চেপে নয়াচরের দিকে গিয়েছে। সেখান দিয়ে বাংলাদেশে চলে যাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+