HS Result 2022: মাধ্যমিকে দ্বিতীয়-উচ্চ মাধ্যমিকে তৃতীয়! অভীকের কীর্তি চমকে দেওয়ার মতো
একবার নয়, জীবনের বড় দুই পরীক্ষাতেই সাফল্য! আর পরপর দুই সাফল্যই অনেকটাই বদলে দিয়েছে অভীক দাসকে। আজ শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়েছে। মাধ্যমিকের পর জীবনের আরও একটি বড় পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। এবার উচ্চ মাধ্যম
একবার নয়, জীবনের বড় দুই পরীক্ষাতেই সাফল্য! আর পরপর দুই সাফল্যই অনেকটাই বদলে দিয়েছে অভীক দাসকে। আজ শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়েছে। মাধ্যমিকের পর জীবনের আরও একটি বড় পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকার প্রথম দশে রয়েছেন ২৭২ জন।
প্রথম স্থানাধিকারী কোচবিহারের দিনহাটা সোনিদেবী জৈন হাই স্কুলের ছাত্রী অদিশা দেবশর্মা। দ্বিতীয় স্থানাধিকারী পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের সায়নদীপ সামন্ত।

তৃতীয় স্থানে রয়েছেন অভীক দাস।
আর মেধাতালিকার তৃতীয় স্থানে রয়েছেন অভীক দাস। যুগ্ম ভাবে সে তৃতীয় হয়েছেন। কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশনের ছাত্র অভীক। প্রাপ্ত নম্বর ৪৯৬। বলে রাখা প্রয়োজন, কাটোয়া পুর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মাষ্টারপাড়ার বাসিন্দা শিবানন্দ দাস ও মানসী দাসের একমাত্র সন্তান অভীক। শিবানন্দবাবু কাটোয়ার মূলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মানসীদেবী যদিও গৃহবধূ। ছেলের এহেন ফলাফলে খুশি পরিবার। অভীকের ফলাফল ছড়িয়ে পড়তেই শুভেচ্ছা জানাতে মানুষের ভিড় বাড়িতে।

মাধ্যমিকেও সাফল্য অভীকের
শুধু উচ্চ মাধ্যমিকে নয়, মাধ্যমিকেও যুগ্মভাবে দ্বিতীয় স্থান দখল করেছিলেন অভীক। ২০২০ সালে মাধ্যমিকে বসেছিলেন তিনি। এবারও ভালো ফলাফলই ধরে রাখল অভীক। কিন্তু কীভাবে সম্ভব হল? অভীক জানিয়েছেন, উচ্চ মাধ্যমিকে এহেন ফলাফল ধরে রাখতে পড়াশুনার সময় বাড়িয়ে ছিলাম। টেক্সট বই একেবারে খুটিয়ে পড়তাম। কীভাবে প্রশ্ন আসতে পারে সে বিষয়ে পড়াশুনা করতাম। নতুন রিডিউস সিলেবাসে পরীক্ষা হওয়াতে কিছুটা সুবিধা হয়েছে বলেও জানিয়েছেন অভীক।

অনলাইনে পড়াশুনা ভালো না
করোনা পরিস্থিতি থাকায় একটা বড় সময়ে অনলাইনে পড়াশুনা করতে হয়েছে পরীক্ষার্থীদের। কিন্তু আদৌও কি ভালো অনলাইন? অভীকের মতে, মোটেই অনলাইনে পড়াশুনা ভালো না। পড়াশুনার জন্যে অফলাইনই ভালো। শিক্ষকদের কাছাকাছি থেকে অনেক কিছু জানা যায়। তবে আগামীদিনে কি করতে চান অভীক? মেডিক্যালের জন্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি। তবে আগামী ১৭ জুলাই নিটের পরীক্ষা রয়েছে। তবে গান শুনতে এবং বই পড়তে ভালো লাগে বলে জানিয়েছেন অভীক।

মেধা তালিকার প্রথম দশে ২৭২ জন
চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকার প্রথম দশে ২৭২ জন। প্রথম স্থানাধিকারী কোচবিহারের দিনহাটা সোনিদেবী জৈন হাই স্কুলের ছাত্রী অদিশা দেবশর্মা। তিনি ৯৯.৬ শতাংশ নম্বর পেয়েছেন। দ্বিতীয় স্থানাধিকারী পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের সায়নদীপ সামন্ত, তিনি ৯৯.৪ শতাংশ নম্বর পেয়েছেন। অদিশার প্রাপ্ত নম্বর ৪৯৮, সায়নদীপের ৪৯৭।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications