কোথায় কংগ্রেস? সব ওয়ার্ডেই জিতবে তৃণমূল, বার্তা প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের

কোথায় কংগ্রেস? সব ওয়ার্ডেই জিতবে তৃণমূল, বার্তা প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের

তৃণমূল কংগ্রেসই জিতবে পুরসভা ভোটে। প্রকাশ্যে এমনই মন্তব্য করেছেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। কয়েকদিন আগেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। অভিজিৎ মুখোপাধ্যায়ের এই মন্তব্যে কংগ্রেস শিবিরে রীতিমত ক্ষোভের আবহ। কংগ্রেস প্রার্থীরা প্রকাশ্যে প্রণব পুত্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য অভিজিৎ মুখোপাধ্যায় নিজে একাধিকবার কংগ্রেস সাংসদ থেকেছেন।

পুরভোট নিয়ে বার্তা অভিজিতের

সামনেই কলকাতা পুরসভার ভোট। ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার সব ওয়ার্ডে ভোট গ্রহন হবে। তার তোরজোর শুরু হয়ে গিয়েছে। আর হাতে বেশি সময় নেই। এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের জয়ের দাবি করে শোরগোল ফেলে দিয়েছেন প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন কংগ্রেস কোথায়? পুরভোটে তৃণমূল কংগ্রেসই জিতবে। ১১ তারিখ প্রণব মুখোপাধ্যায়ের জন্মদিন। একটা প্রণব মুখোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার বাড়িেত এই দিনটাতে ভিড় গমগম করত। সকেই শুভেচ্ছা জানিয়ে যেতে প্রাক্তন রাষ্ট্রপতি এবং কংগ্রেসের দাপুটে নেতাকে। কলকাতা পুরসভার ৯০ নম্বর ওয়ার্ডের বাড়িতে ভিড় লেগেই থাকত।

একনিষ্ট কংগ্রেস অনুগামী প্রণব মুখোপাধ্যায়ের একমাত্র ছেলে এখন তৃণমূল কংগ্রেসে। তিনি দাবি করেছেন কংগ্রেসের অস্তিত্ব নেই রাজ্যে।কংগ্রেসই জিতবে। প্রসঙ্গত উল্লেখ্য একুশের বিধানসভা ভোটে কংগ্রেস এবং বামেরা প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এতটাই খারাপ অবস্থা হয়েছে কংগ্রেসের। পুরসভা ভোটে কংগ্রেস প্রার্থী দিলেও তারা জিততে পারবেন না এমনই মনে করছেন প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। ১৪ ডিসেম্বর কলকাতায় এসে অভিজিৎ মুখোপাধ্যায় পুরসভা ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের হয়েই প্রচার করবে বলে জানিেয়ছেন। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী জানিয়েছেন এর থেকে বড় দুঃখের বিষয় আর নেই। কংগ্রেসের কাছ থেকে সুবিধা নিয়ে এখন নিজের সুবিধা পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি।

আজই ইস্তেহার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। তাতে শহরের উন্নয়নে ১০ দিশার কথা ঘোষণা করা হয়েছে। তাতে মসৃণ সড়ক, উন্নত জলনিকাশী ব্যবস্থা, ওয়ার্ডে ওয়ার্ডে মহিলা শৌচালয়, আলোকিত করণ সহ একাধিক প্রতিশ্রুতি দিয়েছে শাসক দল। সবচেয়ে বড় প্রতিশ্রুতি দিয়েছে শহরকে জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার কথা বলে। কারণ গত কয়েক বছরে শহরের জল যন্ত্রণা মারাত্মক আকার নিয়েছে।একই সঙ্গে ওয়ার্ডে ওয়ার্ডে গ্রিভেন্স সেল চালুর কথাও ঘোষণা করা হয়েছে ইস্তেহারে। বিধানসভা ভোটের সাফল্যের পর পুরসভা ভোটেই িজততে মরিয়া তৃণমূল কংগ্রেস। তাই পুর এলাকার বাসিন্দাদের মন জয়ে নতুন কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস এমনই অভিযোগ কংগ্রেসের। যদিও পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরেই গোষ্ঠিদ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+