মিথ্যাচারী মুখ্যমন্ত্রী বঞ্চিত চাকরি প্রার্থীদের ঠকিয়েছেন: অভিজিৎ গঙ্গোপাধ্যায়

এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন তিনি বিচারপতি ছিলেন। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সোমবার সাংবাদিক বৈঠক করলেন। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তিনি।"মিথ্যাচারী মুখ্যমন্ত্রী বঞ্চিত চাকরি প্রার্থীদের ঠকিয়েছিলেন।" এই কথা অভিজিৎ গঙ্গোপাধ্যায়

এসএসসি দুর্নীতি মামলায় ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল হয়েছে। প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। শুধু তাই নয়, উপযুক্ত সুদ সহ বেতনের সব টাকা ফেরত দিতে হবে তাদের। সেজন্য চার সপ্তাহ সময় ধার্য করেছে ডিভিশন বেঞ্চ।

Abhijit Gangopadhyay

রীতিমতো এই সিদ্ধান্ত বড় ধাক্কা রাজ্য সরকারের কাছে। এই দাবি করছে রাজনৈতিক মহলের একটা অংশ। সাংবাদিক বৈঠকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যথেষ্ট বিস্ফোরক মন্তব্য করলেন। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন না ঠিকই। কিন্তু তিনি বিঁধলেন মুখ্যমন্ত্রীকে।

এদিন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছি। রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানানো হচ্ছে। তৃণমূলকে বয়কট করতে হবে। জোচ্চোর মুখ্যমন্ত্রীর প্রশাসনে আছি আমরা।"

ডিভিশনের বেঞ্চের রায় উপযুক্ত হয়েছে। আরও কঠোর হয়েছে ডিভিশন বেঞ্চের রায়। সোমবার দাবি করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। খুব একটা আনন্দ হচ্ছে৷ তা নয়। যোগ্য প্রার্থীদের অনেকদিন বঞ্চিত করে রাখা হয়েছে। যোগ্য প্রার্থীরা এবার চাকরি পাবে। আনন্দের দিন আজ নয়।

এদিন আক্রমণাত্মক মেজাজে কিছুটা সময় দেখা যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। মাথারা কবে ধরা পড়বেন? এই প্রশ্ন করা হয়েছিল তাঁকে। তিনি বলেন, "লজ্জা বলে কোনও বস্তু যদি থাকে, তাহলে পদত্যাগ করুন। সুরক্ষা বলায় ছেড়ে বেরিয়ে আসুন।" সিবিআই তারপরে তাদের গ্রেফতার করে কী না দেখতে বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+