অধীরকেই চাই প্রদেশ সভাপতি হিসেবে! সনিয়াকে চিঠি দিয়ে কারণ ব্যাখ্যা মান্নানের
অধীরকেই চাই প্রদেশ সভাপতি হিসেবে! সনিয়াকে চিঠি দিয়ে কারণ ব্যাখ্যা মান্নানের
অধীর চৌধুরীকেই পরবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি করা হোক। এই মর্মে দলের সভাপতি সনিয়া গান্ধীর কাছে আবেদন করেছেন রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা আব্দুল মান্নান। যদিও এব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি আব্দুল মান্নান। প্রসঙ্গত পূর্বতন প্রদেশ সভাপতি সোমেন মিত্রের মৃত্যুর পর থেকে পদটি শূন্যই রয়েছে।

৩০ জুলাই সোমেন মিত্রের মৃত্যু
৩০ জুলাই কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন পূর্বতন প্রদেশ সভাপতি সোমেন মিত্র। তারপর থেকেই অভূতপূর্ব সংকট তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেসে। কাকে প্রদেশ সভাপতির পদে বসানো হবে তা নিয়েই চলছে জল্পনা।

সভাপতি হিসেবে উঠে আসে ৩ টি নাম
এরই মধ্যে সভাপতি হিসেবে উঠে আসে তিনটি নাম। সেই তালিকায় ছিল অধীর চৌধুরী, আব্দুল মান্নান এবং প্রদীপ ভট্টাচার্যের নাম। প্রদীপ ভট্টাচার্য একসময়ে প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতির দায়িত্ব সামলেছেন।
সোমেন মিত্র এবারের দায়িত্ব নেওয়ার আগে বেশ কিছুদিন প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন অধীর চৌধুরী। অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে তাঁর নাম উঠে আসলেও, বিরোধী দলনেতার পদ ছেড়ে তিনি ওই দায়িত্ব নিতে রাজি নন আব্দুল মান্নান।

সনিয়ার কাছে চিঠি মান্নানের
সূত্রের খবর অনুযায়ী, আব্দুল মান্নান দলের সভানেত্রী সনিয়া গান্ধীকে চিঠি দিয়েছেন। সেখানে তিনি অধীর চৌধুরীকে সভাপতি করার জন্য দরবার করেছেন। সেখানে তিনি রাজ্যে দলকে শক্তিশালী করা এবং আসন্ন বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেসের জোটের কথাও উল্লেখ করেছেন।












Click it and Unblock the Notifications