পঞ্চায়েতে জোট স্রেফ সময়ের অপেক্ষা, তৃণমূলকে কী বার্তা দিতে চাইলেন মান্নান

হাইকম্যান্ড যাই বলুক পঞ্চায়েত নির্বাচনে জোট হবেই। নিচুতলায় কংগ্রেস ও বামেদের জোট স্রেফ সময়ের অপেক্ষা। সেখানে দু-দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ একেবারেই গৌণ বলে মনে করেন

হাইকম্যান্ড যাই বলুক পঞ্চায়েত নির্বাচনে জোট হবেই। নিচুতলায় কংগ্রেস ও বামেদের জোট স্রেফ সময়ের অপেক্ষা। সেখানে দু-দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ একেবারেই গৌণ। শনিবার মালদহে খোদ বিরোধী দলনেতা আবদুল মান্নানের মুখেই শোনা গেল এই জোট বার্তা। সিপিএম কংগ্রেসের সঙ্গে জোট খারিজ করে দিয়েছে। কংগ্রেস হাইকম্যান্ডও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে চায় না বামেদের সঙ্গে জোট করে রাজ্যে লড়াই করতে। তবু কংগ্রেস বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা সিপিএম-সখ্যতা থেকে বের হতে পারছেন না।

পঞ্চায়েতে জোট স্রেফ সময়ের অপেক্ষা

সম্প্রতি বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধ তৃণমূল বিরোধিতার জন্য আবদুল মান্নানকে দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, 'আপনারা যত বিরোধিতা করবেন, ততই মানুষের থেকে দূরে সরে যাবেন। আর নির্বাচনে জামানত জব্দ হবে। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায় আবদুল মান্নানের উদ্দেশ্যে বলেন, তৃণমূল ছাড়া দিল্লি চলে না আপনাদের, এখানে কেন এত বড় বড় কথা।'

তবে আবদুল মান্নান থেকে প্রদেশ কংগ্রেস নেতারা তৃণমূল বিরোধিতায় এক জায়গাতেই রয়েছেন। এমনকী এখনও বামেদের সঙ্গে জোট গড়ে পঞ্চায়েতে লড়ার পক্ষেই তাঁরা মানসিকভাবে তৈরি। সিপিএমের তরফে বারবার কংগ্রেসকে প্রত্যাখ্যান করা সত্ত্বেও মান্নানরা এখন মনে করেন বাম-কংগ্রেসই তৃণমূলের বিকল্প শক্তি।

এদিন মান্নানবাবুর কথায়, 'পঞ্চায়েত ও পুরসভা নির্বাচন হয় একেবারেই তৃণমূল স্তরে। তার উপর পঞ্চায়েতের ভোট মানে একেবারেই গ্রাম স্তরের ভোট। সেখানে কোনও রাজনৈতিক দলেরই শীর্ষ নেতৃত্বের কোনও রাশ থাকে না। মানুষ মানুষের প্রয়োজন মতো জোট গড়ে নেয়। এবারও তেমনই তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে মানুষে জোট হবে। বাম ও কংগ্রেস একজোট হয়েই পঞ্চায়েত স্তরে লড়াই করবে।'

আবদুল মান্নানের যুক্তি, 'বাম আমলে এমনও দেখা গিয়েছে, ফ্রন্টের শরিকরা একে-অন্যের বিরুদ্ধে লড়াই করেছে। কোনখানে কংগ্রেস বা তৃণমূলের সঙ্গে জোট গড়েছে। ফলে এখনও এমন কিছু হতে পারে। তাঁর মতে জেলা পরিষদ স্তরেও অনেক সময় এই প্রভাব দেখা গিয়েছে। তবে জেলা পরিষদ স্তরে না হলেও গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি স্তরে মানুষের জোট অবধারিত।'

শুধু কংগ্রেসের বর্ষীয়ান বিধায়ক আবদুল মান্নানই নন, মালদহের কংগ্রেস জেলা সভানেত্রী মৌসম বেনজির নুরও জোটবদ্ধ হয়ে লড়াই করার বার্তা দিয়েছেন। তবে শীর্ষ বা প্রদেশ নেতৃত্বের নির্দেশ অমান্য করে কিছু করা হবে না। মানুষ যদি তৃণমূলস্তরে জোটবদ্ধ হয়, সেটা কখনও দলগত জোট নয় বলে মন্তব্য মৌসমের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+