Abdul Mannan: মানুষ ভোট দিতে পারলে তৃণমূলের অবস্থা বিজেপির থেকেও খারাপ হবে! ফের জোটের পক্ষে সওয়াল মান্নানের
রাস্তায় নেমে একসঙ্গে আন্দোলন করতে তার প্রভাব পড়ে খুব বেশি। এদিন রাজ্যে বাম-কংগ্রেসের জোট নিয়ে এমনটাই প্রতিক্রিয়া দিলেন প্রবীণ কংগ্রেস নেতা আব্দুল মান্নান (Abdul Mannan)। তিনি বলেন, একটা সময় তিনি যখন জোটের কথা বলেছিলেন, সেই সময় প্রদেশ কংগ্রেস নেতারা ঘাড় ধাক্কা দিয়ে কংগ্রেস থেকে বের করে দেওয়ার নিদান দিয়েছিলেন।
রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নানের (Abdul Mannan) নিজের জেলা হুগলিতে সিপিআইএম তথা বামেরা পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। ফলে জেলায় জোট ধাক্কা খেয়েছে। এক্ষেত্রে কংগ্রেসেরও (Congress) দোষ রয়েছে তা প্রকারন্তরে স্বীকার করে নিয়েছেন আব্দুল মান্নান। তিনি বলেন, বামেরাও বা কতদিন অপেক্ষা করবে।

তিনি বলেন, আগে যাঁরা জোটের বিরোধিতা করতেন, এখন তাঁরা জোটের পক্ষে। তিনি বলেন, যেমন চিটফান্ড সাফারার্স ফোরাম নিয়ে রাস্তায় নামা হয়েছিল সেরকম রাস্তায় নামলে ভাল ফল পাওয়া যেত। তাও তিনি বলেন মানুষ স্বজাগ। ভোট দিতে পারলে বিজেপি ও তৃণমূল উভয়েই হারবে।
মান্নান (Abdul Mannan) বলেন, মানুষ ভোট দিতে পারলে, তৃণমূলের অবস্থা বিজেপির থেকেও খারাপ হবে। আর খেলাই যদি না হয়, কে কটা গোল দিল, তার হিসাব করে কী হবে। একজন কংগ্রেস কর্মী হিসাবে তিনি মনে করেন জোট করা দরকার আছে, তবে তা বিশ্বাসযোগ্য হতে হবে। তাঁর অভিযোগ, তৃণমূল খুব খারাপ অবস্থায় রাজ্যটাকে নিয়ে গেছে।

প্রদেশ কংগ্রেসের বর্ষীয়ান নেতা আব্দুল মান্নান (Abdul Mannan) মনে করেন জোট প্রয়োজন। সেটা শুধু ভোটের লড়াই এর ক্ষেত্রে না, শাসকের বিরুদ্ধে লাগাতার আন্দোলনে এক সঙ্গে পথে নামতে হবে বাম কংগ্রেসকে। তিনি বলেন, শুধু ভোটের জন্য জোট করলে হবে না,ভোট ছাড়াও একসঙ্গে আন্দোলন করতে হবে,তবে তার ইমপ্যাক্ট হবে।
২০২১ সালে জোট করে রাজ্যে শূন্য পেয়েছে বাম কংগ্রেস। কয়েক মাস আগে সাগরদিঘি উপনির্বাচনে জোট প্রার্থী তৃণমূলকে পরাস্ত করে। এবার পঞ্চায়েত ভোটে বাম কংগ্রেস (Left Congress) একসঙ্গে লড়বে মনে করেছিল নিচু তলার কর্মীরা। কিন্তু মনোনয়ন পর্ব শুরু হতে একলা চলোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যা নিয় মোটেও সন্তুষ্ট নন প্রবীণ এই কংগ্রেস নেতা।
আব্দুল মান্নান এদিন বিভিন্ন সময়ে আইনজীবী তথা সিপিআইএম সাংসদ বিকাশ ভট্টাচার্য, প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলিদের সঙ্গে নিয়ে আন্দোলন করার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন।












Click it and Unblock the Notifications