অনুব্রতর গড়ে ফের ভাঙন, পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল ছাড়লেন সহ সভাপতি

পঞ্চায়েতের নির্বাচন দিনক্ষণ ঘোষণার দিনই অনুব্রত মণ্ডলের গড়ে বড়সড় ভাঙন ধরিয়ে দিল কংগ্রেস। তৃণমূলের জেলা সহ সভাপতি আবদুল হান্নান দল ছেড়ে যোগ দিলেন কংগ্রেসে।

পঞ্চায়েতের নির্বাচন দিনক্ষণ ঘোষণার দিনই অনুব্রত মণ্ডলের গড়ে বড়সড় ভাঙন ধরিয়ে দিল কংগ্রেস। তৃণমূলের জেলা সহ সভাপতি আবদুল হান্নান দল ছেড়ে যোগ দিলেন কংগ্রেসে। পঞ্চায়েতের আগে ফের ঘরে ফিরে এসে তিনি বার্তা দিলেন তৃণমূলকে। আর বর্তমান পরিস্থিতিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে না গিয়ে তাঁর ঘরে ফিরে যাওয়াও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

অনুব্রতর গড়ে ফের ভাঙন, পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল ছাড়লেন সহ সভাপতি

শনিবারই নির্বাচন কমিশন রাজ্যের পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে। এবার রাজ্যে তিন দফায় পঞ্চায়েত ভোট হওয়ার কথা জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অমরেন্দ্রকুমার সিং। দ্বিতীয় দিনে ভোট শুধুমাত্র দুই জেলায়- মুর্শিদাবাদ ও বীরভূমে। শুধু এই দুই জেলার জন্য আলাদা এক দিনে ভোট করার কথা জানিয়ে নির্বাচন কমিশনার সমস্ত দলকেই বার্তা দিয়েছেন।

মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথম টার্গেট করেছিলেন বীরভূমকেই। সেই নিরিখে অনুব্রত মণ্ডলের এই জেলার পঞ্চায়েত ভোট এবার বিশেষ গুরুত্বপূর্ণ। বিজেপি অনুব্রতর হাত থেকে জেলার চাবিকাঠি কেড়ে নেওয়ার তোড়জোড় বিগত বেশ কিছুদিন ধরেই শুরু করেছে। এই অবস্থায় নির্বাচন কমিশনও বীরভূম জেলার ভোটকে গুরুত্ব দিচ্ছে বেশি করে।

অনুব্রত মণ্ডলের কাছে এই জেলার নির্বাচন যেমন প্রেস্টিজ ফাইট, তেমনই মুকুল-লকেটদেরও কাছে। তাই এর আগে বীরভূম জেলায় দল ভাঙাভাঙি খেলা শুরু হয়েছিল। মুকুলের হাতে ধরে তৃণমূলের একটা অংশ বিজেপিতে নাম লেখানোর পর ফের অনুব্রতর জাদুতে তাঁরা ফিরে এসেছেন তৃণমূলে। এমন প্রতিদিনই প্রায় দল ভাঙাভাঙি খেলা লেগেছিল জেলায়। এরই মধ্যে ভোটের প্রাকমুহূর্তে জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতির দলত্যাগ একটু হলেও শক্তিক্ষয় করবে অনুব্রত মণ্ডলের দলের। তৃণমূলের এই শক্তিক্ষয়ে খুশি বিজেপিও। সেই নিরিখে এই জেলার ভোটে এবার বিশেষ নজর থাকছে সমস্ত মহলেরই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+