আব্বাসের দল লড়তে পারবে না বাংলার ভোটে! শেষে ধরতে হচ্ছে ‘অন্য পার্টি’র ধরনা

আব্বাসের দল লড়তে পারবে না বাংলার ভোটে! শেষে ধরতে হচ্ছে ‘অন্য পার্টি’র ধরনা

দল গড়েও নিজেদের নাম ও প্রতীকে বাংলার ভোটে লড়তে পারবে না আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ। প্রথম দফা ভোটের আগে আর মাত্র ১০ দিন বাকি। তার মধ্যেই আইএসএফের জন্য এল খারাপ খবর। সরকারিভাবে পার্টির রেজিস্ট্রেশন না হওয়ায় বিড়ম্বনায় পড়লেন আব্বাস সিদ্দিকি।

নাম ও প্রতীক কোনওটাতেই লড়তে পারবেন না আব্বাসরা

নাম ও প্রতীক কোনওটাতেই লড়তে পারবেন না আব্বাসরা

প্রথম দফা ভোটের আর দিন দশেক বাকি। তার আগে নয়া বিড়ম্বনায় আব্বাস সিদ্দিকির দল। আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবার নিজেদের নাম ও প্রতীক কোনওটাতেই লড়তে পারবেন না। সরকারিভাবে দলের রেজিস্ট্রেশন না হওয়ায় অন্য পার্টির শরণাপন্ন হতে হচ্ছে আব্বাস সিদ্দিকিদের।

ভোটের আর ১০ দিন বাকি, এখনও রেজিস্ট্রেশন পায়নি দল

ভোটের আর ১০ দিন বাকি, এখনও রেজিস্ট্রেশন পায়নি দল

আব্বাসের দল নিজেদের নাম ও প্রতীকে বাংলার ভোটে লড়তে না পারায় বিহারের একটি দলের প্রতীক ও নামে প্রার্থী দাঁড় করাবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ ইভিএমে কোথাও আব্বাসের দলের নাম ও প্রতীক থাকবে না এবার। ভোটের আর ১০ দিন বাকি, এখনও রেজিস্ট্রেশন পায়নি দল।

বাংলার ভোটে নির্দল প্রার্থী হিসেবে লড়তে হত আব্বাসদের

বাংলার ভোটে নির্দল প্রার্থী হিসেবে লড়তে হত আব্বাসদের

২১ ফেরুয়ারি বাংলার বুকে আত্মপ্রকাশ করে আব্বাসের দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তারপরই তাঁরা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছিল। কিন্তু রেজিস্ট্রেশন পায়নি তারা। যার জেরে বাংলার ভোটে নির্দল প্রার্থী হিসেবে লড়তে হত আব্বাস সিদ্দিকিদের। গোটা রাজ্যে একই প্রতীক নিয়ে লড়তে পারতেন না আব্বাস সিদ্দিকির দলের প্রার্থীরা।

বিহারের একটি দলের নাম ও প্রতীক ব্যবহার করবে আইএসএফ!

বিহারের একটি দলের নাম ও প্রতীক ব্যবহার করবে আইএসএফ!

এই পরিস্থিতিতে বিকল্প ভাবনায় রাজ্যে একই প্রতীক নিয়ে লড়তে অন্য দলের শরণাপন্ন হন আব্বাস সিদ্দিকিরা। নির্দল হিসেবে বিভিন্ন প্রতীকের ঝক্কি এড়াতেই বিহারের একটি দলের নাম ও প্রতীক ব্যবহারের ব্যবস্থা করেন ফুরফুফরা শরিফের পিরজাদা। আইএসএফের প্রতীক খাম তাদের নিজস্ব প্রতীক নয়। আর কেউই নিজের দলের নামেও মনোনয়ন পেশ করেনি।

বিহারের ওই পার্টির সঙ্গে জোট তত্ত্বের কথা প্রচার আব্বাসদের

বিহারের ওই পার্টির সঙ্গে জোট তত্ত্বের কথা প্রচার আব্বাসদের

বিহারের একটি অখ্যাত দল রাষ্ট্রীয় সেকুলার মজলিশ পার্টির নাম ও প্রতীক ধার করে ভোটে লড়ছেন আব্বাস সিদ্দিকিরা। বিহারের ওই পার্টির নামে আইএসএফ প্রার্থীরা মনোনয়ন পেশ করছেন। আইএসএফ বিভ্রান্তি এড়াতে বিহারের ওই পার্টির সঙ্গে জোট তত্ত্বের কথা প্রচার চালাচ্ছেন। তবে আইএসএফ নাম ও প্রতীক ব্যবহার করতে না পারায় সংযুক্ত মোর্চা পড়বে ঘোর বিপাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+