একাধিক কলগার্লের সঙ্গে সম্পর্ক উদয়নের, আকাঙ্ক্ষা-হত্যার পর জুটেছিল নতুন বান্ধবীও
একাধিক কলগার্লের সঙ্গে সম্পর্ক ছিল উদয়নের। আবার আকাঙ্ক্ষাকে খুনের পরই নতুন বান্ধবীও জুটিয়ে নিয়েছিল সে। উদয়নের ল্যাপটপ থেকেই উঠে এল এই চাঞ্চল্যকর তথ্য।
বাঁকুড়া, ১১ ফেব্রুয়ারি : একাধিক কলগার্লের সঙ্গে সম্পর্ক ছিল উদয়নের। আবার আকাঙ্ক্ষাকে খুনের পরই নতুন বান্ধবীও জুটিয়ে নিয়েছিল সে। উদয়নের ল্যাপটপ থেকেই উঠে এল এই চাঞ্চল্যকর তথ্য। পরে জেরার মুখে উদয়ন স্বীকার করে নিয়েছে তার নতুন বান্ধবীর কথা। সে জানিয়েছে পূজা নামে তাঁর নতুন বান্ধবীর কথা। ভোপালের বাসিন্ধা পূজা খাটোয়ানিকে নিয়েই থাকত উদয়ন।[আকাঙ্ক্ষা হত্যাকাণ্ডে নয়া মোড়, উদয়নের ল্যাপটপে প্রেমিকার নগ্ন ছবি!]
বাঁকুড়া পুলিশের তদন্তকারী অফিসাররা মনে করছেন, কলগার্লদের সঙ্গে উদয়নের সম্পর্কের কথা জানতে পেরে গিয়েছিলেন আকাঙ্ক্ষা। তারই জেরে আকাঙ্ক্ষাকে খুন করা হতে পারে। উদয়ন এর আগে বারবার পুলিশকে জানিয়েছে ত্রিকোণ প্রেমের জেরেই এই খুন। সেখানে আকাঙ্ক্ষার দুই নতুন বন্ধুর কথা তুলে ধরেছিল সে। বিশেষ করে রাজস্থানের এক বন্ধুর সঙ্গে আমৃত্যু যোগাযোগ ছিল আকাঙ্ক্ষার, এমনটাই দাবি করেছিল উদয়ন।

কিন্তু এখন উদয়নের একাধিক সম্পর্কই সামনে এসে পড়ছে। মনে হচ্ছে তার একাধিক নারী সংসর্গ জেনে ফেলাতেই প্রেমিকা আকাঙ্ক্ষাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নেয় সে। সেইসঙ্গে টাকার লোভও কাজ করেছে। ওই ল্যাপটপ পরীক্ষা করেই আকাঙ্ক্ষার বহু নগ্ন ছবি পেয়েছে তদন্তকারীরা। তা থেকে মনে করা হচ্ছে ওই ছবি দেখিয়ে ব্ল্যাকমেলিং করা হত আকাঙ্ক্ষাকে।
পুলিশের কাছে আপাত পরিষ্কার যে, আকাঙ্ক্ষাকে খুনের পর এই একটা অপরাধ ঢাকতে তার পরিবারের তিন সদস্যকেও খুন করার ছক কষেছিল সে। সেই কারণেই তাদের ভোপাল নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছিল। কারণ পরিবারের পক্ষ থেকে আকাঙ্ক্ষার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছিল। উদয়ন ভোপালে আসার আমন্ত্রণ জানিয়ে আকাঙ্ক্ষার পরিবারকে আমেরিকা নিয়ে যাওয়ার স্বপ্নও দেখায়।












Click it and Unblock the Notifications