পরকীয়ায় শ্যালিকার মেয়েকে ফাঁসিয়ে ভিনরাজ্যে চম্পট! শেষে যা অবস্থা হল ‘প্রেমিকে’র
পরকীয়ায় ফাঁসিয়ে বছর ১৫-র নাবালিকাকে নিয়ে পুনে পালিয়ে গিয়েছিল যুবক। চারমাস পর পুনে থেকে সম্পর্কে নাবালিকার মেসোমশাই ওই অভিযুক্তকে গ্রেফতার করল বর্ধমানের কেতুগ্রাম থানার পুলিশ।
পরকীয়ায় ফাঁসিয়ে বছর ১৫-র নাবালিকাকে নিয়ে পুনে পালিয়ে গিয়েছিল যুবক। চারমাস পর পুনে থেকে সম্পর্কে নাবালিকার মেসোমশাই ওই অভিযুক্তকে গ্রেফতার করল বর্ধমানের কেতুগ্রাম থানার পুলিশ। পুনে থেকে উদ্ধার করা হয়েছে নাবালিকাকেও। পুনে থেকে ট্রানজিট রিমান্ডে অভিযুক্ত রেজাউল শেখ (৩৪)-কে নিয়ে এসে বর্ধমানের আদালতে পেশ করা হয়। নাবালিকার গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে।

দিন চারেক আগে পুনের উদ্দেশ্যে রওনা দেয় কেতুগ্রাম পুলিশ। সেখানে গিয়ে মুম্বই পুলিশের সহায়তায় ওই নাবালিকাকে উদ্ধার করতে সমর্থ হয় তারা। পুলিশ সূত্র জানা গিয়েছে, কেতুগ্রামের খলিপুর গ্রামের বাসিন্দা ১৫ বছরের নাবালিকা কুমোরপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
ওই নাবালিকার বাবার অভিযোগ, গত ১০ আগস্ট রাতে তার মেয়ে বাথরুম যাওয়ার নাম করে ঘর থেকে পালিয়ে যায়। তারপর অনেক খোঁজাখুঁজি করেও কোনও হদিশ মেলেনি। এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি। রেজাউলের বিরুদ্ধে মেয়েকে পাচারের অভিযোগ আনে নাবালিকার বাবা।
পুলিশ এই ঘটনায় গাফিলতি করছে বলে অভিযোগ তুলে তিনি কাটোয়া আদালতের দ্বারস্থ হন তিনি। এরপরই আদালতের নির্দেশে কেতুগ্রাম থানা নাবালিকা উদ্ধার অভিযানে নামে। মোবাই ফোনের সূত্র ধরেই তাঁরা হদিশ পান রেজাউল পুনেতে আছে। এরপর পুনের ভাড়াবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় নাবালিকাকেও।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications