প্রেমিকের যৌনাঙ্গ কেটে সটান থানায় হাজির প্রেমিকা, এ কাহিনি জেনে শিউরে উঠবেন
গ্রামেরই এক যুবকের সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল তরুণীর। তারপর বিয়ের প্রতিশ্রুতি মিলতেই সহবাস সম্মত হয় তারা। কিন্তু বারবার বলা সত্ত্বেও আর বিয়েতে রাজি হচ্ছিল না প্রেমিক।
গ্রামেরই এক যুবকের সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল তরুণীর। তারপর বিয়ের প্রতিশ্রুতি মিলতেই সহবাস সম্মত হয় তারা। কিন্তু বারবার বলা সত্ত্বেও আর বিয়েতে রাজি হচ্ছিল না প্রেমিক। প্রতিশ্রুতির পরও বিয়েতে বেঁকে বসার পরিণত হল ভয়ঙ্কর। প্রেমিককে উচিত শিক্ষা দিতে তার যৌনাঙ্গ কেটে নিল প্রেমিকা।

শুধু এটুকুতেই শেষ নয়। প্রেমিকের যৌনাঙ্গ কেটে নিয়ে সটান থানায় হাজির হন প্রেমিকা। সোমবার গভীর রাতে এই ঘটনায় উত্তেজন ছড়িয়ে পড়ে উত্তর ২৪ পরগনর হাড়োয়ার বকজুড়ি গ্রামে। এই ঘটনায় তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। আহত যুবককে ভর্তি করা হয়েছে কলকাতার এক বেসরকারি হাসপাতালে।
একই গ্রামের বাসিন্দা দুজনে। দুজনেই গৃহশিক্ষকতা করত। উভয়ের মধ্যে গড়ে উঠেছিল প্রণয়ের সম্পর্ক। প্রণয়ের সম্পর্ক পরিণয়ে পরিণত করতে গিয়েই বাধ সাধে। প্রণয়ের সম্পর্কের জেরে উভয়ে সহবাস করলেও সম্পর্ককে পরিণয়ে রূপান্তরিত করতে বাধ সাধে প্রেমিক। এর ফলে উভয়ের মধ্যে মনোমালিন্য বাড়ছিল।
এরপরই সোমবার রাতের নাটকীয় ঘটনা। ওই রাতে ফোন করে যুবককে ডাকে তরুণী। তার আগেই বিয়ের সাজে সেজে নেয় তরুণী। যুবক আসতেই প্রেমিকা গোল বাধায়, তখনি তাকে বিয়ে করতে হবে। যুবক গররাজি বিয়েতে। উভয়ের মধ্যে বচসা বাধে। এরপরই ধারালো অস্ত্র দিয়ে যুবকের উপর হামলা চালায় তরুণী। তাঁর যৌনাঙ্গ কেটে নেয়।
ওই যুবক আর্ত চিৎকার করে ঘরে থেকে বেরিয়ে গেলেও সংজ্ঞা হারিয়ে পড়ে যায়। প্রতিবেশীরা তা়কে গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তার চিকিৎসা শুরু হয়। এদিকে তরুণী প্রেমিকের কাটা যৌনাঙ্গ ও রক্তমাখা ভোজালি নিয়ে সটান থানায় হাজির হয়। পুলিশের কাছে ঘটনাবৃত্তান্ত জানায়।
তরুণীর অভিযোগ, ছোটবেলা থেকেই তাদের প্রেম ছিল। তারা লুকিয়ে বিয়েও করেছিল। এরপর বেশ কয়েকবার সহবাসও করে তারা। কিন্তু যুবক তাকে কিছুতেই স্ত্রীর মর্যাদা দিতে চাইছিল না। তাই বচসা চলাকালীন ধারালো অস্ত্র দিয়ে যৌনাঙ্গে কেটে নেয় রাগে। যদিও যুবকের পরিবারের তরফে অন্য অভিযোগ আনা হয়েছে।
যুবকের পরিবারের অভিযোগ, সম্প্রতি উভয়ের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল। ওই তরুণী অন্য এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। তাই পরিকল্পনা করেই ওই তরুণী রাত-বিরেতে ডেকে হামলা চালায়। ওই তরুণীর পরিবারের সবাইয়েরই দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।












Click it and Unblock the Notifications