বিয়েতে রাজি নয় প্রেমিকা, যৌনাঙ্গে কোপ দিয়ে প্রথম দর্শনে প্রেমের 'দুঃখ' ঘোচালেন যুবক

বিয়েবাড়িতে প্রথম দেখা। সেই প্রথম দেখাতেই প্রেমে পড়েছিলেন তরুণীর। তারপর বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। প্রেমিকার গররাজি না হলেও, প্রেমিকার পরিবারের ঘোর আপত্তি ছিল সেই বিয়েতে।

বিয়েবাড়িতে প্রথম দেখা। সেই প্রথম দেখাতেই প্রেমে পড়েছিলেন তরুণীর। তারপর বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। প্রেমিকার গররাজি না হলেও, প্রেমিকার পরিবারের ঘোর আপত্তি ছিল সেই বিয়েতে। তারপরেই ঘটল সাংঘাতিক ঘটনা। প্রেমে-বিয়েতে প্রত্যাখ্যাক প্রেমিক নিজের যৌনাঙ্গেই ধারালো অস্ত্রের কোপ বসিয়ে দিল।

প্রথম দেখাতেই প্রেম, প্রেমিকা বিয়েতে রাজি না হওয়ায় যৌনাঙ্গে কোপ যুবকের, তারপর...

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে হুগলির গুপ্তিপাড়ায়। গুরুতর আহত অবস্থায় সোমনাথ সাহা নামে ওই যুবককে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, মাস খানেক আগে গুপ্তিপাড়ায় একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন সোমনাথ। সেই বিয়েবাড়িতে এক তরুণীকে দেখে তাঁর ভালো লাগে।

তরুণীকে বিয়ের প্রস্তাবও দেওয়া হয়েথিল সোমনাথের বাড়ির পক্ষ থেকে। কিন্তু তরুণীর পরিবার তা নাকচ করে দেয়। এই অভিমানেই সোমনাথ সাংঘাতিক ঘটনা ঘটিয়ে ফেলে। রবিবার গভীর রাতে যৌনাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করে দেন নিজেই। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয় ঘর থেকে।

এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে কালনা মহকুমা হাসাপাতালে ভর্তি করা হয়। এরপর সোমবার তাঁকে কলকাতায় আনা হয়। চিকিৎসকরা জানিয়েছেন সোমনাথের মুত্রনালিতে গভীর ক্ষত তৈরি হয়েছে। শারীরিক অবস্থাও গুরুতর। তাই তাঁতে কলকাতায় রেফার করে দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+