চলন্ত ট্রেনে তরুণী গৃহবধূর মুখে অ্যাসিড, জখম মহিলা সহযাত্রীও, প্রোমোটার যোগের অভিযোগ

চলন্ত ট্রেনে তরুণী গৃহবধূর উপর অ্যাসিড হামলা চালাল এক দুষ্কৃতী। হামলার পর চলন্ত ট্রেন থেকেই চম্পট দিল সে। রাতের ট্রেনে মহিলা কম্পার্টমেন্ট ফের ভয়াবহ ঘটনার সাক্ষী।

দক্ষিণ ২৪ পরগনা, ১৩ ফেব্রুয়ারি : চলন্ত ট্রেনে তরুণী গৃহবধূর উপর অ্যাসিড হামলা চালাল এক দুষ্কৃতী। হামলার পর চলন্ত ট্রেন থেকেই চম্পট দিল সে। রাতের ট্রেনে মহিলা কম্পার্টমেন্ট ফের এক ভয়াবহ ঘটনার সাক্ষী হয়ে থাকল রবিবার। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে আ্যাসিডে ঝলসে গেল তরুণীর মুখ। জখম হলেন, তাঁর এক সহযাত্রীও। রবিবার রাতে শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকালে এই ঘটনা ঘটে।
বারুইপুরের কল্যাণপুরের বাসিন্দা ওই তরুণী। তিনি যাদবপুরে একি বিউটি পার্লারে কাজ করেন। কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি।[অ্যাসিড হামলার শিকার এই ৫ নারী জীবনযুদ্ধে আপনাকে অণুপ্রাণিত করবে]

বারুইপুর ছেড়ে যখন ট্রনটি কল্যাণপুরের দিকে যাচ্ছিল তখনই মহিলা কামরায় উঠে এক যুবক অ্যাসিড ছোড়ে ওই তরুণীর মুখে। তার পাশে বসা এক সহযাত্রীও গুরুতর জখম হন। দু'জনেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।[(ছবি) এই ঘরোয়া টোটকায় বুক জ্বালার সমস্যা থেকে মুক্তি পাবেন]

চলন্ত ট্রেনে তরুণী গৃহবধূর মুখে অ্যাসিড, জখম মহিলা সহযাত্রীও, প্রোমোটার যোগের অভিযোগ

হামলার পরই চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। সহযাত্রীরাই দুই অ্যাসিড আক্রান্তকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। তারপর দু'জনের অবস্থাই অবনতি হলে রেফার করা হয় বাঙ্গুর হাসপাতালে। ওই তরুণীর বাবার অভিযোগ, এই অ্যাসিড হামলার পিছনে প্রোমোটারের হাত রয়েছে। কল্যাণপুরের জমি সংক্রান্ত বিবাদের কারণেই এই হামলা হয়েছে বলে তাঁর অভিযোগ। তাঁর বাড়িতে হুমকিও দেওয়া হয়েছিল।

এই হামলার ঘটনায় রেলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠে পড়েছে। রাতে মহিলা কামরায় একজন দুষ্কৃতী উঠে পড়ল। কোনও আরপিএফ বা জিআরপি ছিল না। চলন্ত ট্রেনে মহিলার মুখে অ্যাসিড ছুড়ে পালায় দুষ্কৃতী। রেল এই দায় এড়াতে পারে না। তদন্তে নেমে পুলিশ দুই অ্যাসিড আক্রান্তের বয়ান রেকর্ড করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+