চাকদহে বোমাবাজির ঘটনায় ধৃত যুবককে গণধোলাই, মৃত্যু

দুষ্কৃতী সন্দেহে ধরা পড়ার পর গণধোলাইয়ে মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার রাতে নদিয়ার চাকদহে এই ঘটনা ঘটে।

নদিয়া, ২৪ মার্চ : দুষ্কৃতী সন্দেহে ধরা পড়ার পর গণধোলাইয়ে মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার রাতে নদিয়ার চাকদহে এই ঘটনা ঘটে। উত্তেজিত জনতার প্রহারে গুরুতর জখম হয় ওই যুবক। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। সেখানেই মৃত্যু হয় হল রাহুল শিয়ালি নামে ওই যুবকের। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

ঘটনার সূত্রপাত বুধবার। অসিত বিশ্বাস নামে এলাকার এক ঠিকদারের অফিসে বোমাবাজি হয় ওই রাতে। এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে রাহুলকে বৃহস্পতিবার রাতে পাকড়াও করে স্থানীয় জনতা। তারপর শুরু হয় গণধোলাই। উত্তেজিত জনতার হাত থেকে প্রহৃত যুবককে উদ্ধার করে কল্যাণীর জেএনএম হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানেই মৃত্যু ঘটে রাহুলের।

চাকদহে বোমাবাজির ঘটনায় ধৃত যুবককে গণধোলাই, মৃত্যু

পুলিশ এই ঘটনার তদন্তে নেমে জানার চেষ্টা চালাচ্ছে, কী কারণে অসিত বিশ্বাসের অফিসে বোমাবাজি হয়। এই বোমাবাজির ঘটনায় আদৌ রাহুল জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। কেবল সন্দেহের বশেই রাহুলকে গণপিটুনি দিয়ে মরা হল, নাকি রাহুল সত্যিই জড়িত বোমাবাজির ঘটনায় তা জানাই আগে দরকার বলে মনে করছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+